হাকিমপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের আয়োজনে মহান মে দিবস পালিত
প্রকাশ : ০১ মে ২০২৬, ১৯:১৪
হাকিমপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের আয়োজনে মহান মে দিবস পালিত
হিলি (দিনাজপুর) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

দিনাজপুরের হাকিমপুর হিলিতে র‍্যালি আলোচনা সভা, শ্রমিকদের মাঝে খাবার বিতরণের মধ্যে দিয়ে মহান মে দিবস ও আন্তর্জাতিক শ্রমিক দিবস পালন করেছেন হাকিমপুর উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন সহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।


দিবসটি উপলক্ষে শুক্রবার (১ মে) সকাল এগারোটার দিকে পৌর শহরের মাঠপাড়া দলীয় কার্যালয় থেকে বর্ণাঢ্য র‍্যালি বাহির হয়ে বন্দরের প্রধান প্রধান সড়ক ও হিলি বাজার হয়ে মাঠপাড়া দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়েছে।


পরে দলীয় কার্যালয়ে হাকিমপুর উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোঃ সবিরুল ইসলাম এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের ১ মে আন্তর্জাতিক শ্রমিক দিবসে ৩০ দফা দাবি আদায়ের লক্ষ্য আলোচনা করেন।


আলোচনা সভায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের প্রধান উপদেষ্টা ও উপজেলা জামায়াতের আমীর মো. আমিনুল ইসলাম বলেন, আজকে মহান মে দিবস ও আন্তর্জাতিক শ্রমিক দিবসে আমাদের ফেডারেশনের যে ৩০ দফা দাবি রয়েছে তার মধ্যে প্রথম দাবি হচ্ছে ন্যায় ও ইনসাফের ভিত্তিতে দেশের শ্রম নীতি ঢেলে সাজাতে হবে।
এরপর দেশের গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম বেতন ২৫ হাজার টাকা করতে হবে এবং গণভোটে প্রতিফলিত জনগনের রায়কে যথাযোগ্য মর্যাদা দিয়ে "জুলাই জাতীয় সনদ " এর পূর্ণাঙ্গ বাস্তবায়ন নিশ্চিত করতে হবে।


তিনি আরও হিলি স্থলবন্দরে শ্রমিকদের পরিশ্রমের যারা ভাগ নেয় বা ভোগ করে সেটা মোটেও জায়েজ না।


তিনি অভিযোগ করে বলেন, আজকে মে দিবসের র‍্যালিতে উপজেলা নির্বাহী অফিসার অশোক বিক্রম চাকমা ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. জাকির হোসেন অংশ গ্রহণ করেছেন। যা মোটেই কাম্য নয়। যদি তাদের অংশ গ্রহণ সঠিক থাকে তাহলে শ্রমিক কল্যাণ ফেডারেশন বাংলাদেশ সরকারের অনুমোদিত সংগঠন। সেখানে তারা অংশ গ্রহণ করলেন না কেন? এখানে আমাদের সাথে বৈষম্য করা হয়েছে। প্রশাসন আমাদের ন্যূনতম সহানুভূতি ও দেখান নাই। তাই আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।


আলোচনা সভায় জেলা জামায়াতের সহ সেক্রেটারি মো. সাইদুল ইসলাম সৈকত বলেন, নিজের পরিশ্রম দিয়ে হালাল পথে যারা অর্থ উপার্জন করে তারা হচ্ছে আল্লাহর বন্ধু। আমাদের শ্রমিক ভাইদের বন্ধু হচ্ছে সয়ং আল্লাহ আর কি লাগে? যখন কোরআন ও সুন্নাহভিত্তিক দেশ পরিচালিত হবে তখন শ্রমিকদের ন্যায্য দাবী আদায়ের জন্য রাজপথে লড়াই করতে হবে না ইনশাআল্লাহ।


এসময় উপস্থিত ছিলেন, উপজেলা জামায়াতের সাবেক আমীর মো. আব্দুল মান্নান, সেক্রেটারি মো. জাহিদুল ইসলাম, বায়তুল মাল সেক্রেটারি খায়রুল ইসলাম, কর্ম পরিষদের সদস্য মীর শহীদ হোসেন, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি মো. আল আমিন, পৌর শাখার সহ-সভাপতি আব্দুর রশিদ মাষ্টার, পৌর যুব বিভাগের আহবায়ক আহম্মেদ ইয়াসির আরাফাত, বোয়ালদাড় ইউনিয়ন যুব বিভাগের আহবায়ক মেহেদী হাসান খান, জামায়াতের নেতা সাইদুল ইসলাম, সাব্বির হোসেন সহ জামায়াতে ইসলামী ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী বৃন্দ।


আলোচনা সভা শেষে শ্রমিক ভাইয়দের সহ দেশ বাসীর উদ্দেশ্য দোয়া ও মোনাজাত করা হয় এবং সবশেষে উপস্থিত শ্রমিক সহ সবার মাঝে খাবার বিতরণ করা হয়েছে।


বিবার্তা/রববানী/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com