
ময়মনসিংহের ফুলপুরে পারিবারিক কলহের জেরে নিজ বাড়ির উঠানে আয়েশা বেগম (৭৫) নামে এক বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে।
বুধবার (২৯ এপ্রিল) রাতে উপজেলার রামভদ্রপুর ইউনিয়নের জাটিয়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত নাতি জসিম উদ্দিনকে (২৬) গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ জানায়, আয়েশা বেগমের সঙ্গে তার নাতির পারিবারিক সম্পত্তি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। ঘটনার দিন জমি লিখে দিতে এবং মাদক কেনার টাকা দেয়ার জন্য জসিম চাপ সৃষ্টি করলে দাদি অস্বীকৃতি জানায়। এতে উভয়ের মধ্যে তর্কবিতর্ক হয়। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে ঘরে থাকা ধারালো দা দিয়ে দাদিকে কুপিয়ে জখম করে জসিম। এতে ঘটনাস্থলেই প্রাণ যায় বৃদ্ধার।
ঘটনার পর স্থানীয়রা তাকে আটক করার চেষ্টা করলেও তার হাতে দা থাকায় কেউ এগোতে সাহস পাননি। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় জসিমকে গ্রেফতার করে।
এ তথ্য নিশ্চিত করেছেন অতিরিক্ত জেলা পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন।
তিনি জানান, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]