পঞ্চগড়ে আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস পালিত
প্রকাশ : ২৯ এপ্রিল ২০২৬, ১৪:৫২
পঞ্চগড়ে আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস পালিত
পঞ্চগড় প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

“আর নয় শব্দদূষণ, চাই সুস্থ জীবন”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে পঞ্চগড়ে আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষ্যে মঙ্গলবার(২৯ এপ্রিল) সকালে পঞ্চগড় জেলা প্রশাসক কার্যালয় থেকে একটি সচেতনতামূলক র‍্যালি বের করা হয়। জেলা প্রশাসনের সহযোগিতায় পরিবেশ অধিদপ্তর এই র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করেন।


জেলা প্রশাসকের কার্যালয়ে হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোসা. শুকরিয়া পারভীন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পরিবেশ অধিদপ্তর, পঞ্চগড়-এর সহকারী পরিচালক জনাব মো. আবুল গফুর।


বক্তারা বলেন, শব্দদূষণ একটি নীরব ঘাতক হিসেবে মানুষের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের ওপর মারাত্মক প্রভাব ফেলছে। তাই জনসচেতনতা বৃদ্ধি এবং আইন প্রয়োগের মাধ্যমে শব্দদূষণ নিয়ন্ত্রণে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তারা।
অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষার্থী ও সামাজিক সংগঠনের সদস্য, গণমাধ্যমকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশগ্রহণ করেন।


বিবার্তা/বিপ্লব/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com