
শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় বজ্রপাতে নিহত এক কৃষকের পরিবারের মাঝে সরকারি মানবিক সহায়তার চেক প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুরে উপজেলার ধানশাইল ইউনিয়নের চাপাঝোড়া গ্রামে নিহত কৃষক মো. হাসান আলীর বাড়িতে গিয়ে তার পরিবারের সদস্যদের হাতে ২৫ হাজার টাকার সহায়তার চেক তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আল আমীন।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয় সূত্রে জানা যায়, দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতাধীন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মানবিক সহায়তা কর্মসূচির আওতায় নিহতের পরিবারকে এ আর্থিক সহায়তা প্রদান করা হয়।
চেক প্রদানকালে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. ফায়েজুর রাজ্জাক আকন্দ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. রাজীবুল ইসলাম, ইউপি সদস্য মো. ছাহের আলীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উল্লেখ্য, গত ২৬ এপ্রিল (রবিবার) বিকেল ৩টার দিকে ঝিনাইগাতী উপজেলার ধানশাইল ইউনিয়নের চাপাঝোড়া এলাকায় ধান কাটার সময় আকস্মিক বজ্রপাতে কৃষক মো. হাসান আলী নিহত হন। পরবর্তীতে তার পরিবারের অভিভাবকদের হাতে সরকারি এ সহায়তার চেক হস্তান্তর করা হয়।
বিবার্তা/মনির/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]