কুড়িগ্রামে সড়ক দুর্ঘটনায় ঝরল ৩ প্রাণ
প্রকাশ : ২৯ এপ্রিল ২০২৬, ০০:২৬
কুড়িগ্রামে সড়ক দুর্ঘটনায় ঝরল ৩ প্রাণ
কুড়িগ্রাম প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

কুড়িগ্রামের নাগেশ্বরীতে সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত হয়েছেন।


মঙ্গলবার (২৮ এপ্রিল) দিবাগত রাতেনাগেশ্বরী উপজেলার সন্তোষপুর ইউনিয়নের ব্যাপারীরহাটের বাঁশেরতল এলাকায় ট্রাক-প্রাইভেটকার সংঘর্ষে এ ঘটনা ঘটে।


প্রত্যক্ষদর্শী ও পুলিশের মাধ্যমে জানা গেছে, এ ঘটনায় ২ জন পুরুষ ও ১ জন মেয়ে শিশু নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১১ জন। আহতদের ফায়ার সার্ভিস ও পুলিশ সদসরা উদ্ধার করে নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্যসেবা কমপ্লেক্স, কুড়িগ্রাম সদর হাসপাতাল এবং রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানোর কথা বলেন ওসি।


বিষয়টি নিশ্চিত করেনাগেশ্বরী থানার ওসি আব্দুল্লাহ হিল জামান, নিহতদের লাশ উদ্ধারের পাশাপাশি আহতদের হাসপাতালে পাঠানোর তথ্য দিয়েছেন। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত হতহতদের নাম পরিচয় জানা যায়নি।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com