
পূর্বালী ব্যাংক পিসিএল-এর পঞ্চগড় শাখার উদ্যোগে ‘ক্যাশলেস পঞ্চগড়’ ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার(২৮ এপ্রিল) দুপুরে শহরের সিনেমাহল মার্কেটে ফিতা কাটা ও বেলুন উড়িয়ে এ ক্যাম্পেইনের উদ্বোধন করেন পঞ্চগড় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা সুলতানা।
উদ্বোধনী অনুষ্ঠানে পূর্বালী ব্যাংকের রংপুর অঞ্চলের অঞ্চল প্রধান ও উপ-মহাব্যবস্থাপক মোহাম্মদ আলতাফ হোসেন জানান, বাংলাদেশ সরকার ঘোষিত ক্যাশলেস অর্থনীতি বাস্তবায়নের লক্ষ্যে এই ক্যাম্পেইন পরিচালিত হচ্ছে। তিনি বলেন, ক্যাম্পেইনের মাধ্যমে আধুনিক ডিজিটাল ব্যাংকিং সেবাসমূহ গ্রাহক ও শুভাকাঙ্ক্ষীদের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে, যাতে তারা সহজে ও নিরাপদে লেনদেন করতে পারেন।
তিনি আরও বলেন, গ্রাহকদের নগদ টাকার ঝামেলা কমানো, দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে অর্থ উত্তোলনের ভোগান্তি দূর করা এবং ডিজিটাল লেনদেন ব্যবস্থায় অভ্যস্ত করে তোলাই এই উদ্যোগের মূল লক্ষ্য।
তিন দিনব্যাপী এই ক্যাম্পেইনে গ্রাহকদের জন্য বিনামূল্যে ব্যাংক হিসাব খোলার সুবিধা রাখা হয়েছে। পাশাপাশি ফ্রি ক্রেডিট কার্ড প্রদান করা হচ্ছে, যার মাধ্যমে মার্কেটিংসহ বিভিন্ন লেনদেন এবং নগদ বা মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের মতো অর্থ উত্তোলনের সুবিধা পাওয়া যাবে। উদ্বোধনী অনুষ্টানের পূর্বে একটি বর্ণাঢ্য র্যালি পঞ্চগড় সিনেমাহল মার্কেট এলাকা থেকে বের হয়ে শহরের চৌড়ঙ্গী মোড় ঘুরে একই স্থানে এসে শেষ হয়।
এসময় উপস্থিত ছিলেন পূর্বালী ব্যাংক পিএলসি পঞ্চগড় শাখার সহকারী মহাব্যবস্থাপক ও শাখা প্রধান রবিউল ইসলাম, পঞ্চগড় চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ লি. এর প্রেসিডেন্ট শরীফ হোসেনসহ ব্যাংকের গ্রাহক, শুভাকাঙ্ক্ষী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বিবার্তা/বিপ্লব/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]