হিলিতে বিপুল পরিমাণ ভারতীয় নিষিদ্ধ ইনজেকশন জব্দ
প্রকাশ : ২৭ এপ্রিল ২০২৬, ২১:২৫
হিলিতে বিপুল পরিমাণ ভারতীয় নিষিদ্ধ ইনজেকশন জব্দ
হিলি (দিনাজপুর) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

জয়পুরহাটের বাসুদেবপুর সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় নেশাজাতীয় ইনজেকশন উদ্ধার করেছে বিজিবি।


সোমবার (২৭ এপ্রিল) হিলির দক্ষিণ বাসুদেবপুর সীমান্ত এলাকা থেকে এসব মালামাল জব্দ করেন।


বিজিবি সূত্রে জানা গেছে, সোমবার ভোর ৫টা ১৫ মিনিটের দিকে বিজিবির বিশেষ অভিযান পরিচালিত হয়। এসময় সীমান্তের ৪০০ গজ অভ্যন্তরে বাগমারা গ্রাম সংলগ্ন মাঠের মধ্যে তল্লাশি চালায়। এ সময় চোরাকারবারিরা মালামাল ফেলে পালিয়ে গেলে সেখান থেকে মালিকবিহীন অবস্থায় অবৈধ ভারতীয় পণ্য জব্দ করা হয়। জব্দকৃত মালামালের মধ্যে ভারতীয় লুপিজেসিক ইনজেকশন ১ হাজার ২৩০ পিস উদ্ধার করা হয়। ​উদ্ধারকৃত এই ইনজেকশনের সিজার মূল্য ১ লাখ ৮৪ হাজার ৫০০ টাকা।


​বিজিবি আরও জানায়, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান রোধে তাদের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।


বিবার্তা/রববানী/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com