বাংলাবান্ধা স্থল বন্দরে ডলারসহ ভারতীয় নাগরিক আটক
প্রকাশ : ২৭ এপ্রিল ২০২৬, ১৯:০১
বাংলাবান্ধা স্থল বন্দরে ডলারসহ ভারতীয় নাগরিক আটক
পঞ্চগড় প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

বাংলাদেশ থেকে নিজ দেশ ভারতে ফেরার পথে পঞ্চগড়ের বাংলাবান্ধা জিরো পয়েন্টে বিপুল পরিমাণ মার্কিন ডলারসহ এক ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।


সোমবার (২৭ এপ্রিল) দুপুরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বাংলাবান্ধা চেকপোস্টে তল্লাশি চালিয়ে পলাশ চন্দ্র মাঝি নামে ওই ব্যক্তিকে আটক করা হয়। তল্লাশিকালে তার কাছ থেকে ২৪ হাজার ৬০০ ইউএস ডলার উদ্ধার করা হয়।


আটক পলাশ চন্দ্র মাঝির বাড়ি ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের হুগলি জেলার খানাকুল এলাকায়। তিনি প্রায় এক মাস আগে বাংলাদেশে এসেছিলেন বলে জানা গেছে।


বিজিবি সূত্রে জানা যায়, ইমিগ্রেশন প্রক্রিয়া সম্পন্ন করে ভারত অভিমুখে যাওয়ার সময় জিরো পয়েন্টে বিজিবি চেকপোস্টে তাকে থামানো হয়। পরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ডলারগুলো উদ্ধার করা হয়। অবৈধভাবে বৈদেশিক মুদ্রা বহনের দায়ে তাকে আটক করা হয়েছে।


বাংলাবান্ধা ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা কেফায়েতুল ওয়ারেস আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, ইমিগ্রেশন শেষ করে যাওয়ার সময় বিজিবি তাকে তল্লাশি করে ডলার উদ্ধার করে। এ ঘটনায় বিজিবি ও কাস্টমস কর্তৃপক্ষ তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু চলমান রয়েছে ।


সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, সীমান্ত দিয়ে অবৈধভাবে বৈদেশিক মুদ্রা পরিবহন রোধে নজরদারি আরও জোরদার করা হয়েছে।


বিবার্তা/বিপ্লব/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com