
জামালপুরের মেলান্দহে কালবৈশাখি ঝড়ে বসতবাড়ির উপর গাছ পড়ে মা ও দুই মেয়ে নিহত হয়েছেন।
সোমবার (২৭ এপ্রিল) ভোর সাড়ে ৫টার দিকে নয়ানগেরে দাগী এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, উপজেলার একই এলাকার মৃত গনি মন্ডলের স্ত্রী খুকি বেগম (৬৫)। তাদের মেয়ে ফরিদা আক্তার (৩৭) ও ফতে আক্তার।
স্থানীয় ও ফায়ার সার্ভিস জানায়, রাতে মা খুকি বেগম দুই মেয়েকে নিয়ে একই বিছানায় ঘুমিয়ে ছিলেন। ভোরের দিকে কাল বৈশাখী ঝড় শুরু হয়। এ সময় বসত ঘরে পাশে থাকা একটি বড় মেহগনি গাছ ঘরের ওপর ভেঙে পড়ে। এতে বিছানায় শুয়ে থাকা মা ও দুই মেয়ে গাছের নিচে চাপা পড়েন এবং ঘটনাস্থলেই মারা যান। রাতে তাদের মৃত্যু হলেও সকালে স্থানীয়দের সহায়তায় মরদেহ উদ্ধার করা হয়েছে।
এ বিষয়ে মেলান্দহ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিন্নাতুল আরা বলেন, খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দলকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। গাছের নিচ থেকে মরদেহ উদ্ধার করা হয়।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]