
দিনাজপুরের বিরামপুরে পলাশবাড়ি রেলগুমটি সংলগ্ন এলাকায় ট্রেনের ধাক্কায় আঞ্জুয়ারা বেগম (৬৫) নামে এক বৃদ্ধা প্রাণ হারিয়েছেন ।
শনিবার (২৫ এপ্রিল) বিকেল ৩টার দিকে নীলসাগর এক্সপ্রেস ট্রেনটি চিলাহাটি যাওয়ার পথে তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নিহত আন্জুয়ারা বেগম বিরামপুর কলেজিয়েট স্কুল পাড়ার বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা যায়, কলেজিয়েট স্কুল পাড়া এলাকার বাসিন্দা আঞ্জুয়ারা বেগম প্রতিদিনের মতো রেললাইনের পাশের নিজ জমিতে শাকসবজি আনতে গিয়েছিলেন। সেই সময় অসতর্ক ভাবে রেললাইনের কাছে অবস্থান করায় দ্রুতগামী ট্রেনের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে।
খবর পেয়ে হিলি পুলিশ ফাঁড়ির সাব-ইন্সপেক্টর তাজরুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন।
তিনি জানান, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ দাফন-কাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
এ ঘটনা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। একই সঙ্গে রেললাইনের পাশে চলাচল ও কাজ করার সময় সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহবান জানানো হয়েছে।
বিবার্তা/রববানী/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]