হাকিমপুরে পুলিশের বিশেষ অভিযানে নারীসহ গ্রেফতার ৪
প্রকাশ : ২৪ এপ্রিল ২০২৬, ১৯:৪৪
হাকিমপুরে পুলিশের বিশেষ অভিযানে নারীসহ গ্রেফতার ৪
হিলি (দিনাজপুর) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

দিনাজপুরের হাকিমপুর হিলিতে বিশেষ অভিযান চালিয়ে জিআর মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি স্বামী ও স্ত্রীকে গ্রেফতার এবং মোবাইল কোর্টে সাজাপ্রাপ্ত সহ চারজন আসামিকে আদালতে প্রেরণ করেছে পুলিশ।


শুক্রবার (২৪ এপ্রিল) বিকেল ৫টায় এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. জাকির হোসেন।


তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি চৌকস দল উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে জিআর মামলার ওয়ারেন্ট ভূক্ত স্বামী-স্ত্রী আসামিদের গ্রেফতার করে।


গ্রেফতারকৃতরা হলেন পৌর শহরের মধ্যে বাসুদেবপুর এলাকার রেজাউল করিমের ছেলে মো. জহুরুল ইসলাম এবং তার স্ত্রী মোছাঃ রুমি বেগম (উর্মি)।


এছাড়া হাকিমপুর উপজেলা নির্বাহী অফিসার অশোক বিক্রম চাকমা এবং ওসি মো. জাকির হোসেনের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মাদক সেবনের অপরাধে মোবাইল কোর্টের মাধ্যমে দুটি মামলায় দুই জন আসামিকে কারাদণ্ড প্রদান করা হয়।


আসামীরা হলেন, পার্শ্ববর্তী পাঁচবিবি উপজেলার সলিম মিয়ার ছেলে হাবু মিয়া কে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং হাকিমপুরের সাতকুড়ি এলাকার ইউনুস আলীর ছেলে ফারুক হোসেনকে ১ বছর ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত।
হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পলাতক এসব আসামিকে গ্রেফতার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে আজ দুপুরে তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। হাকিমপুর থানাকে শতভাগ মাদকমুক্ত ও আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।


বিবার্তা/রব্বানী/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com