জয়পুরহাটে বিপুল পরিমাণে যৌন উত্তেজক সিরাপসহ আটক ১
প্রকাশ : ২৪ এপ্রিল ২০২৬, ০০:৫৭
জয়পুরহাটে বিপুল পরিমাণে যৌন উত্তেজক সিরাপসহ আটক ১
হিলি (দিনাজপুর) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

জয়পুরহাটে বিজিবির বিশেষ অভিযানে মানুষের শরীরের জন্য ক্ষতিকর ১৫ হাজার ৫৪৮ বোতল যৌন উত্তেজক সিরাপ উদ্ধার করা হয়েছে। এ সময় একজনকে আটক করা হয়।


বৃহস্পতিবার (২৩ এপ্রিল) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে নিশ্চিত করেছেন বিজিবি।


এতে বলা হয়, বর্ডার গার্ড বাংলাদেশ সীমান্তে নিশ্চিদ্র নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি চোরাচালান রোধে প্রতিনিয়ত বিভিন্ন কৌশলী পরিকল্পনা গ্রহণের মাধ্যমে সফল অভিযান পরিচালনা করছে।গোপন তথ্যের ভিত্তিতে জয়পুরহাট ব্যাটালিয়নের একটি বিশেষ দল জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার রশিদপুর (আঁখিরাপুকুর) এলাকায় নজরুল ইসলামের ছেলে রায়হান (৫৬) এর বাড়িতে তল্লাশী অভিযান পরিচালনা করে বাংলাদেশি থেকে পার্শ্ববর্তী দেশে পাচারের উদ্দেশে অবৈধভাবে মজুদকৃত একেএল ৮ হাজার ৬৩ বোতল যৌন উত্তেজক সিরাপ সহ উদ্ধার সহ রায়হানকে আটক করে বিজিবি জোয়ানরা। যার আনুমানিক সিজার মূল্য- ২০ লাখ ১৫ হাজার ৭৫০ টাকা। পরবর্তীতে আটককৃত আসামিকে বিজিবি জিজ্ঞাসাবাদের তথ্য অনুসন্ধানে জানা যায় যে, উদ্ধারকৃত যৌন উত্তেজক সিরাপ গুলো দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার ভাদুরিয়া বাজারে অবস্থিত করতোয়া কুরিয়ার সার্ভিস হতে সংগ্রহ করেছে এবং আরও মালামাল রয়েছে।


উক্ত তথ্যের ভিত্তিতে একই দিনে জয়পুরহাট সদরে বিশেষ টহলদল কর্তৃক সাথেৈ র‌্যাব সমন্বয়ে এবং স্থানীয় ইউপি সদস্য ও বাজার মালিক সমিতির সভাপতি সহ গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে করতোয়া কুরিয়ার সার্ভিস সম্মুখভাগে পরিত্যক্ত অবস্থায় অবৈধ যৌন উত্তেজক সিরাপ ২৯ কার্টুন (৭,৪৮৫ বোতল) উদ্ধার করা হয়। যার আনুমানিক সিজার মূল্য ২৫ লাখ ২৯ হাজার ৫০ টাকা।


বিজিবি আরও জানান, সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নের পাশাপাশি এ ধরনের মাদকদ্রব্য যা বর্তমান যুব সমাজকে ধ্বংশের মুখে এগিয়ে দিচ্ছে তা প্রতিহত করার লক্ষ্যে বিজিবির এধরণের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। পাশাপাশি সীমান্ত এলাকায় চোরাচালান, মাদকদ্রব্য, মানব পাচার এবং অবৈধ অনুপ্রবেশ রোধে স্থানীয় জনগণের সহযোগিতা আহবান জানিয়েছেন বিজিবি।


বিবার্তা/রববানী/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com