গৌরীপুরে শিশুদের হাম-রুবেলা প্রতিরোধে টিকাদান ক্যাম্পেইন
প্রকাশ : ২৩ এপ্রিল ২০২৬, ১৮:১২
গৌরীপুরে শিশুদের হাম-রুবেলা প্রতিরোধে টিকাদান ক্যাম্পেইন
গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ময়মনসিংহের গৌরীপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে শিশুদের হাম-রুবেলা প্রতিরোধে জরুরি টিকাদান কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে বৃহস্পতিবার (২৩ এপ্রিল) উপজেলা পর্যায়ের সভা অনুষ্ঠিত হয়।


সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. দিবাকর ভার্ট।


তিনি জানান, গৌরীপুর উপজেলায় ২০ এপ্রিল থেকে ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী সকল শিশুকে নিয়মিত ইপিআই টিকাদান কেন্দ্র ও হাসপাতালে হামের টিকা প্রদান করা হচ্ছে। শতভাগ নিশ্চিত করতে উপজেলার ১৭৭টি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক-প্রাথমিক শ্রেণির শিক্ষার্থী ও বেসরকারি পর্যায়ে শিক্ষা প্রতিষ্ঠান থেকে তথ্য সংগ্রহ করা হয়েছে। এ উপজেলার টার্গেট ৪০হাজার ৩১ জন শিশু, তারা যেনো কেউ বাদ না যায়।


সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার আফিয়া আমীন পাপ্পা, প্রাণিসম্পদ অফিসার ডা. মুহাম্মদ শিহাব উদ্দিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. শাহাদত হোসেন, একাডেমিক সুপারভাইজার কমল কুমার রায়, উপজেলা আবাসিক মেডিকেল অফিসার ডা. রাজেন্দ্র দেবনাথ, নুরুল খান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আজিজুল হক, ডক্টর রেজাউল করিম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ছাইফুল ইসলাম, আমার দেশ গৌরীপুর প্রতিনিধি মো. কামাল হোসেন, যুগান্তরের গৌরীপুর প্রতিনিধি মো. রইছ উদ্দিন, প্রধান টিকাদানকারী মো. রফিকুল ইসলাম প্রমুখ।


বিবার্তা/হুমায়ুন/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com