
ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভার প্রথম দফা নির্বাচন উপলক্ষে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে দুই দেশের মধ্যে সবধরনের পণ্য আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে। তবে, স্বাভাবিক রয়েছে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুই দেশের যাত্রী পারাপার।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) এ তথ্য নিশ্চিত করেছেন বাংলাহিলি কাস্টমস সিএন্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক অধ্যাপক মো. শাহিনুর ইসলাম শাহিন।
তিনি জানান, আজ বৃহস্পতিবার ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভার নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। ফলে ভারতের ব্যবসায়ীরা হিলি স্থলবন্দর দিয়ে বাংলাদেশে পণ্য রপ্তানি বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেনে। একই সঙ্গে বাংলাদেশ থেকেও পণ্য আমদানি না করারও সিদ্ধান্ত নেওয়া হয়। এ কারণে আজ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দুই দেশের মধ্যে সব ধরণের পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে।
তিনি আরো জানান, শুক্রবার সাপ্তাহিক ছুটির কারণেও বন্দরের সব কার্যক্রম বন্ধ থাকবে।
শনিবার (২৫ এপ্রিল) থেকে পুনরায় হিলি স্থলবন্দর দিয়ে পণ্য আমদানি-রপ্তানি শুরু হবে পূর্বের নিয়মে।
হিলি ইমিগ্রেশন চেকপোস্টের অফিসার ইনচার্জ মো. আরিফুল ইসলাম জানান, বন্দরে আমদানি রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্টে যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে। প্রতিদিন সকাল ৯টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত এই কার্যক্রম চলমান থাকে।
বিবার্তা/রববানী/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]