হাকিমপুরে নতুন কুঁড়ি স্পোর্টস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত
প্রকাশ : ২২ এপ্রিল ২০২৬, ১৬:১৮
হাকিমপুরে নতুন কুঁড়ি স্পোর্টস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত
হিলি (দিনাজপুর) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ক্রীড়া হলে পেশা পরিবার পাবে ভরসা, স্বপ্নের সাথে বিজয়ের পথে এই শ্লোগানে দিনাজপুর হাকিমপুর হিলিতে উপজেলা প্রশাসনের আয়োজনে নতুন কুঁড়ি স্পোর্টস-২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।


বুধবার (২১ এপ্রিল) দুপুর বারোটায় হাকিমপুর উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন বিভাগের আয়োজনে পরিষদের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলার বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসার শরীর চর্চা শিক্ষক, জনপ্রতিনিধি উপজোর সাবেক খেলোয়াড় সহ অনেকে।


হাকিমপুর উপজেলা নির্বাহী অফিসার অশোক বিক্রম চাকমার সভাপতিত্বে আলোচনা সভায় জেলা পর্যায়ে নতুন কুঁড়ি স্পোর্টস-২৬ হাকিমপুর উপজেলা থেকে ৮ টি ইভেন্টে ভালো দল তৈরি করে পাঠানোর জন্য বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা। প্রতিটি ইভেন্টে যেমন ফুটবল বালক ও বালিকা, ক্রিকেট বালক ও বালিকা, দাবা, কেরাতি, কাবাডি অ্যাথলেট্রিক্স, সাঁতার, ব্যাডমিন্টন ইত্যাদি উপজেলা যাচাই বাছাই আগামী শুক্রবার ও শনিবার অনুষ্ঠিত হবে এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শারীর চর্চা শিক্ষক ও শিক্ষিকাদের নিয়ে সাব কমিটি তৈরি করা হয়েছে।


এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হাসনাত আলী, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. জাকির হোসেন, সমাজসেবা অফিসার মো. মাসুদ রানা, সহকারী যুব উন্নয়ন অফিসার মো. রবিউল ইসলাম, হিলি প্রেসক্লাবের সভাপতি মো. গোলাম রব্বানী, বোয়ালদাড় ইউনিয়নের প্যাণেল চেয়ারম্যান মো. নাজমুল হোসেন, আলিহাট ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান ম. ইমরান আলী, সাবেক ফুটবলার জিন্নাহ, ইয়াসিন আলী, বাবু মিয়া, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শরীর চর্চা শিক্ষক মো. কাওসার রহমান, তারেক মাহমুদ, রায়হান কবির, মুন্জুরুল আলম, হুমায়ুন কবির, রবিউল ইসলাম, আমেনা বেগম, রোকসানা পারভীন, শামীমা আক্তার, ইউসুফ আলী সহ অনেকে।


সভার সিদ্ধান্ত মোতাবেক আগামী শুক্রবার২৪ এপ্রিল সকাল ৭:০০ টায় ক্রিকেট (বালক ও বালিকা), সকাল ১০ টায় সাঁতার (বালক ও বালিকা) হাকিমপুর সরকারি ডিগ্রী কলেজ মাঠে ও পুকুরে অনুষ্ঠিত হবে। সকাল ১১ টায় ব্যাডমিন্টন (বালক ও বালিকা) ও ক্যারাটে (বালক ও বালিকা) উপজেলা পরিষদ ইনডোরে অনুষ্ঠিত হবে। ওই দিন বিকেল ৪ টায় ফুটবল (বালক ও বালিকা) বাংলাহিলি পাইলট স্কুল মাঠ ও হাকিমপুর সরকারি ডিগ্রী কলেজ মাঠে অনুষ্ঠিত হবে।শনিবার ২৫ এপ্রিল সকাল ১০ টায় অ্যাথলেটিকস (বালক ও বালিকা) হাকিমপুর সরকারি ডিগ্রী কলেজ মাঠে অনুষ্ঠিত হবে। সকাল ১১ টায় দাবা (বালক ও বালিকা বাংলাহিলি পাইলট স্কুল মাঠে অনুষ্ঠিত হবে এবং সকাল সাড়ে ১১ টায় কাবাডি উপজেলা পরিষদ ইনডোরে অনুষ্ঠিত হবে।


বিবার্তা/রববানী /এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com