সারাদেশ
শেরপুর সীমান্ত দিয়ে বাংলাদেশি যুবকের মরদেহ হস্তান্তর
প্রকাশ : ২১ এপ্রিল ২০২৬, ১৯:৫৫
শেরপুর সীমান্ত দিয়ে বাংলাদেশি যুবকের মরদেহ হস্তান্তর
শেরপুর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

শেরপুরের নালিতাবাড়ীতে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের দায়ে ভারতীয় কারাগারে অসুস্থ হয়ে মারা যাওয়া বাংলাদেশি যুবক শিপন হাওলাদারের মরদেহ হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।


মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুরে উপজেলার নাকুগাঁও ইমিগ্রেশন চেকপোস্ট সীমান্ত দিয়ে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী ও পুলিশের উপস্থিতিতে মরদেহটি হস্তান্তর করা হয়। শিপন হাওলাদার বরগুনা জেলা সদরের সবেজ হাওলাদারের ছেলে।


পুলিশ ও বিজিবি সূত্র জানায়, শিপন হাওলাদার প্রায় ১৯ মাস আগে অবৈধভাবে ময়মনসিংহ জেলার হালুয়াঘাট সীমান্ত পথে ভারতে প্রবেশ করে। এ সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর তাকে আটক করে সেখানকার পুলিশে সোপর্দ করে। পরে ভারতীয় আদালত ভারতে অবৈধ অনুপ্রবেশের দায়ে শিপনকে কারাদন্ড দিয়ে তুরা জেলা কারাগারে পাঠায়। আগামী ২৮ এপ্রিল শিপনের কারাভোগের মেয়াদ শেষ হওয়ার কথা ছিল।


কিন্তু এর আগেই গত বৃহস্পতিবার শিপন অসুস্থ হয়ে পড়লে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। পরে দুই দেশের আইনী প্রক্রিয়া শেষে মঙ্গলবার দুপুর একটার দিকে শিপনের মরদেহ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। এ সময় দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী ও পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।


বিবার্তা/মনি/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com