
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার হাটিকুমরুল এলাকায় এক মর্মান্তিক অগ্নিকাণ্ডে আব্দুর রহিমের বসতবাড়ির চারটি ঘর পুড়ে সম্পূর্ণ ছাই হয়ে গেছে। এতে প্রায় ৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে,যা এই দরিদ্র পরিবারের জন্য এক বড় বিপর্যয় হিসেবে দেখা দিয়েছে।
রবিবার (১৯ এপ্রিল) সকালে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে পুরো বাড়িতে। এ সময় পরিবারের সদস্যরা প্রাণ বাঁচাতে দ্রুত ঘর থেকে বেরিয়ে আসতে সক্ষম হলেও ঘরের সবাবপত্র,কাপড়চোপড়,নগদ টাকা ও অন্যান্য প্রয়োজনীয় মালামাল রক্ষা করা সম্ভব হয়নি।
স্থানীয় বাসিন্দারা আগুন নেভাতে তাৎক্ষণিকভাবে এগিয়ে এলেও আগুনের তীব্রতা বেশি থাকায় বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো যায়নি।পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
এ ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারটি চরম দুর্দশার মধ্যে পড়েছে। তাদের মাথা গোঁজার ঠাঁই হারিয়ে মানবেতর জীবনযাপনের আশঙ্কা দেখা দিয়েছে। স্থানীয়দের পক্ষ থেকে সহৃদয় ব্যক্তিবর্গ ও প্রশাসনের কাছে জরুরি সহায়তার আবেদন জানানো হয়েছে।
বিবার্তা/কাইয়ুম/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]