চোরাকারবারির গড ফাদার সামিদুলের পয়েন্টে র‌্যাবের অভিযান, গ্রেফতার ১
প্রকাশ : ১৬ এপ্রিল ২০২৬, ১৭:০৬
চোরাকারবারির গড ফাদার সামিদুলের পয়েন্টে র‌্যাবের অভিযান,  গ্রেফতার ১
সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সলঙ্গা থানার হাটিকুমরুল ইউনিয়নের পাঁচলিয় মহাসড়কে পাশে চুরি ডাকাতির মূল হোতা মাদককারবারী সামিদুলের চোরাই পয়েন্টে অভিযান পরিচালনা করেছে র‌্যাব। এ সময় ৫১৫ পিস ইয়াবা ও নগদ অর্থসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।


বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন র‌্যাব-১২ এর ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার ক্যাপ্টেন তাবরীজ তাজওয়ার শরীফ।


তিনি জানান, বুধবার রাতে সিরাজগঞ্জের সলঙ্গার পাঁচলিয়া গ্রামস্থ অজিহা জিম ভিলা নামক জাহুরুলের মার্কেটে সামিদুলের চোরাই পয়েন্টে একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে র‌্যাব। এ সময় ৫১৫ পিস ইয়াবাসহ একজনকে গ্রেফতার করা হয়। এছাড়াও তার সাথে থাকা ইয়াবা ক্রয়-বিক্রয়ের নগদ অর্থ ৬ লক্ষ ৬৮ হাজার ৮ শ টাকা জব্দ করা হয় ।


গ্রেফতারকৃত আসামি সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানার ধোপাকান্দি গ্রামের মৃত জাহাঙ্গীর এর ছেলে রাজু। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে সলঙ্গা থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।


তবে চোরাইকারবারীদের গড়ফাদার সামিদুল এখনও ধরাছোয়ার বাইরে এছাড়াও তার সহযোগী আল-আমিন, ফরিদুল, ল্যাংড়া স্বপন, রহিমসহ বেশ কয়েকজন অভিযানের পর থেকেই পলাতক রয়েছে।


বিবার্তা/কাইয়ুম/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com