সুষ্ঠু পরিবেশে গৌরীপুরে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত, প্রথমদিনে অনুপস্থিত ৫৬৪ জন
প্রকাশ : ১৫ এপ্রিল ২০২৬, ২১:০৪
সুষ্ঠু পরিবেশে গৌরীপুরে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত, প্রথমদিনে অনুপস্থিত ৫৬৪ জন
গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ময়মনসিংহের গৌরীপুরে প্রাথমিক বৃত্তি পরীক্ষা সুষ্ঠু ও সুন্দর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। তবে প্রথমদিন পরীক্ষায় অনুপস্থিত ছিল ৫৬৪ জন শিক্ষার্থী। এর মধ্যে বালক ২৪৬ জন এবং বালিকা ৩১৮ জন।


বুধবার (১৫ এপ্রিল) সকাল ১০টা থেকে স্থগিত থাকা এই পরীক্ষা শুরু হয়। আইনি জটিলতার কারণে পূর্বে পরীক্ষাটি স্থগিত ছিল। ২০২৫ শিক্ষাবর্ষের পঞ্চম শ্রেণির সরকারি ও বেসরকারি (কিন্ডারগার্টেন, ইংলিশ মিডিয়াম ও মাদ্রাসা) শিক্ষার্থীরা এতে অংশ নিচ্ছে।


গৌরীপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে অনুষ্ঠিত পরীক্ষাটি পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার মিজ আফিয়া আমীন পাপ্পা।


পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে উপজেলা নির্বাহী অফিসারকে সভাপতি এবং উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে সদস্য সচিব করে ১৬ সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের প্রকাশিত সূচি অনুযায়ী বুধবার থেকে শনিবার পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে।


উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাঈদা রুবায়াত জানান, এ বছর গৌরীপুরে মোট পরীক্ষার্থী ১,২৭০ জন। এর মধ্যে বালক ৫৫০ জন এবং বালিকা ৭২০ জন। প্রথমদিন ৫৬৪ জন শিক্ষার্থী অনুপস্থিত ছিল।


তিনি আরও বলেন, অনেক শিক্ষার্থী ইতোমধ্যে বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণিতে ভর্তি হয়ে পড়াশোনা করছে। ফলে বৃত্তি পরীক্ষার জন্য আলাদা প্রস্তুতি নিতে না পারায় তারা পরীক্ষায় অংশ নেয়নি বলে ধারণা করা হচ্ছে।


বিবার্তা/হুমায়ুন/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com