
পঞ্চগড়ে বিজ্ঞান মেলা, বিজ্ঞান অলিম্পিয়াড ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৮ এপ্রিল) পঞ্চগড় সদর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ মেলার আয়োজন করা হয়।
মেলায় জেলার ২০টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে এবং তাদের উদ্ভাবনী বিভিন্ন প্রজেক্ট প্রদর্শন করে। এসব প্রজেক্টের মধ্যে অধিকাংশই ছিল জ্বালানি আবিষ্কার ও নবায়নযোগ্য শক্তি নিয়ে।
শিক্ষার্থীরা প্লাস্টিক থেকে জ্বালানি উৎপাদন, ব্যাকটেরিয়া থেকে বিদ্যুৎ উৎপাদন, নবায়নযোগ্য জ্বালানির বিভিন্ন কৌশলসহ নানা উদ্ভাবনী ধারণা তুলে ধরে। এছাড়াও কেউ কেউ রকেটের মডেল প্রদর্শন করে দর্শনার্থীদের আকর্ষণ করে। মেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
এসময় পঞ্চগড় সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা লুৎফুল কবির মো. কামরুল হাসান বলেন, শিক্ষার্থীদের উদ্ভাবনী কাজ দেখে আমরা বিস্মিত হয়েছি। এ ধরনের আয়োজন ক্ষুদে শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক করে তুলবে এবং ভবিষ্যতে তথ্যপ্রযুক্তি খাতকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তবে শিক্ষক ও শিক্ষার্থীরা প্রান্তিক পর্যায়ে বিজ্ঞান চর্চার সুযোগ আরও বাড়ানোর দাবি জানিয়েছেন।
বিবার্তা/বিপ্লব/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]