ঠাকুরগাঁওয়ে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত
প্রকাশ : ০৮ এপ্রিল ২০২৬, ০১:১৫
ঠাকুরগাঁওয়ে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত
ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

"স্বাস্থ্য সেবায় বিজ্ঞান, সুরক্ষিত সকল প্রাণ" প্রতিপাদ্যকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ে "বিশ্ব স্বাস্থ্য দিবস" পালিত হয়েছে। ঠাকুরগাঁও স্বাস্থ্য বিভাগসহ বেশ কয়েকটি বে-সরকারী সংগঠনের কর্মসূচির মাধ্যমে দিবসটি পালন করা হয়।


এ উপলক্ষে মঙ্গলবার (৭ এপ্রিল) সকালে সিভিল সার্জন কার্যালয় চত্তর হতে একটি র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একইস্থানে গিয়ে শেষ হয়।


পরে সিভিল সার্জন সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সিভিল সার্জন ডা. মো. আনিছুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।


এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডা. জয়ন্ত কুমার সাহা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবুল বাসার মো. শাহেদুজ্জামান, সিভিল সার্জন অফিস এমওসিএস ডা. ইফতেখারুল ইসলাম সজীব, প্রধান সরকারি নাজমুল হক প্রমুখ।


আলোচনা সভায় বক্তারা সার্বজনীন স্বাস্থ্য ও দেশের প্রেক্ষাপটে হাম রুবেলা সহ বিভিন্ন স্বাস্থ্য সমস্যার সমাধানের বিভিন্ন দিক-নিদের্শনামূলক বক্তব্য প্রদান করেন।


সভায় সদর উপজেলার মেডিকেল অফিসার বৃন্দ, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।


বিবার্তা/বিধান/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com