হিলিতে জেলা প্রশাসকের ভ্রাম্যমাণ আদালতে অভিযান, জরিমানা
প্রকাশ : ০৮ এপ্রিল ২০২৬, ০০:৪৪
হিলিতে জেলা প্রশাসকের ভ্রাম্যমাণ আদালতে অভিযান, জরিমানা
হিলি (দিনাজপুর) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

দিনাজপুরের হাকিমপুর হিলিতে হেলমেট বিহীন ঘাড়ি চালানো এবং প্রকাশ্যো পাবলিক প্লেসে ধূমপান করার অপরাধে মোট ৪ হাজার ৭'শ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালতে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম।


মঙ্গলবার (৭ এপ্রিল) রাতে আকর্ষিক ভাবে সন্ধ্যা ৭টার দিকে উপজেলা পরিষদের রোডস্থ হিলি শান্তির মোড়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।


এরপর পোস্ট অফিস সংলগ্ন এলাকায়, পরে বাজারের পাবনা স্টোর এবং গোডাউন মোড়ে হেলমেট বিহীন ও বাইকের সঠিক কাগজপত্র না থাকায় মোট ৪ হাজার ৫ টাকা জরিমানা করা হয়।
এছাড়া প্রকাশ্য ধূমপান করার অপরাধে এক কিশোরকে ২০০ টাকা জরিমানা করা হয়েছে।


জেলা প্রশাসকসহ সকলের উদ্দেশ্য বলেন, সবার আগে আপনাকে আমাকে আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং ভালো হতে হবে। তাহলে দেশটা এগিয়ে যাবে ইনশাআল্লাহ! অভিভাবকদের উদ্দেশ্য তিনি বলেন, সন্ধ্যার আপনার ছেলেকে বাহিরে থাকতে দিবেন না। আপনি একজন সচেতন অভিভাবক হিসেবে ছেলের খোঁজ নিবেন এবং তার বন্ধুদের সম্পর্কে জানার চেষ্টা করবেন। নিজে নামাজ পড়বেন ছেলেকে তাগিদ দিবেন মাঝে মা মসজিদে সাথে নিয়ে যাবেন। দেখবেন ওই ছেলেটা কখনোই খারাপ হতে এবং খারাপ পথে যেতে পারে না।


এসময় উপস্থিত ছিলেন, হাকিমপুর উপজেলা নির্বাহী অফিসার অশোক বিক্রম চাকমা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. জাকির হোসেন সহ পুলিশের একটি চৌকস দল, হিলি বাজার কমিটির সাধারণ সম্পাদক মো. আরমান আলী প্রধান সহ অনেকে।


বিবার্তা/রব্বানী/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com