
গাইবান্ধার গোবিন্দগঞ্জে একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ৬১৫ পিস ইয়াবা, ৩টি মোবাইল এবং নগদ ৭১ হাজার ৫ শত টাকাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
সোমবার (৬ এপ্রিল) দিবাগত রাতে পৌরসভার বাঁধন ফিলিং স্টেশনের সামনে থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন - ঝালকাঠির রাজাপুর উপজেলার আরুয়া সোনারগাঁও এলাকার সুলতান মীরের ছেলে মহারাজ মীর (৪৫) এবং দিনাজপুরের কোতোয়ালি থানার মাসিমপুর এলাকার শামসুল আলমের ছেলে শাহাদত (৩৬)।
র্যাব-১৩ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার গভীর রাতে গোবিন্দগঞ্জ পৌরসভার ব্রীজপাড়া এলাকায় বাঁধন ফিলিং স্টেশনের সামনে ঢাকা-দিনাজপুর আঞ্চলিক সড়কে র্যাব-১৩ সিপিসি-৩ গাইবান্ধার একটি আভিযানিক দল অভিযান পরিচালনা করে। এসময় চেকপোষ্ট বসিয়ে একটি যাত্রীবাহী বাস থামিয়ে তল্লাশি করে সাড়ে ৬১৫ পিস ইয়াবা, মাদকদ্রব্য বেচাকেনার কাজে ব্যবহৃত ৩টি মোবাইল ও মাদকদ্রব্য বিক্রির ৭১ হাজার ৫ শত টাজা জব্দ করা হয়। সেই সঙ্গে ওই দুই মাদক কারবারিকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাদের গোবিন্দগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মোজাম্মেল হক জানান, এ ঘটনায় র্যাবের পক্ষ থেকে থানায় মামলা দায়ের করা হয়েছে।
বিবার্তা/নুর আলম/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]