কালীগঞ্জে ১৩২ বোতল ফেনসিডিলসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার
প্রকাশ : ০৬ এপ্রিল ২০২৬, ২২:৫৮
কালীগঞ্জে ১৩২ বোতল ফেনসিডিলসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার
কালীগঞ্জ (লালমনিরহাট) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

লালমনিরহাটের কালীগঞ্জে র‍্যাবের মাদকবিরোধী অভিযানে ১৩২ বোতল ফেনসিডিলসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।


রবিবার (৫ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার কাকিনা ইউনিয়নের সিরাজুল মার্কেট আলহাজ্ব আব্দুল কাদির জামে মসজিদের সামনে পাকা রাস্তার উপর থেকে তাদের গ্রেফতার করা হয়।


গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা হলেন, জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার ওয়াহেদ আলীর মেয়ে রুপালী বেগম (৪৩), গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার সাপমারা এলাকার মন্টু মিয়ার মেয়ে স্মৃতি আক্তার (২৪) এবং জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার চেঁচড়া এলাকার লুৎফর প্রামানিকের মেয়ে মোমেনা খাতুন (৪৯)।


প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা দীর্ঘদিন ধরে বিভিন্ন ব্যক্তিদের নিকট থেকে অবৈধ মাদকদ্রব্য ক্রয় করে লালমনিরহাটসহ দেশের বিভিন্ন জায়গায় সুকৌশলে এবং অভিনব কায়দায় মাদক ব্যবসায়ীদের নিকট বিক্রয় ও সরবরাহ করে আসছে।


র‍্যাব আরও জানায়, পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের পূর্বক ধৃত আসামি ও জব্দকৃত আলামত সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। চলমান অভিযান অব্যাহত থাকবে।


বিবার্তা/হাসানুজ্জামান/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com