
গাইবান্ধার গোবিন্দগঞ্জে পরিবেশ অধিদপ্তরের অভিযানে অবৈধভাবে ব্যাটারি গলিয়ে পরিবেশ দূষণের দায়ে থ্রী-স্টার ব্যাটারি হাউজ নামে একটি কারখানা সিলগালা, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ও দুই লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (৬ এপ্রিল) দুপুরে উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়নের গোপালপুর এলাকায় এ অভিযান চালানো হয়।
পরিবেশ অধিদপ্তর গাইবান্ধার সহকারী পরিচালক উত্তম কুমারের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তামশিদ ইরাম খান।
নির্বাহী ম্যাজিস্ট্রেট তামশিদ ইরাম খান জানান, পরিবেশ অধিদপ্তরের অবস্থানগত ছাড়পত্র না থাকায় থ্রী-স্টার ব্যাটারি কারখানা সিলগালা ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। সেই সাথে কারখানার মালিক বেলাল হোসেনকে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে।
পরিবেশ অধিদপ্তর গাইবান্ধার সহকারী পরিচালক উত্তম কুমার জানান, এই কারখানায় পুরাতন লিড এসিড ব্যাটারি থেকে সীসা আহরণ করা হয়। এই প্রক্রিয়ায় প্রচুর পরিমানে সীসা বাতাসে মিশে যেতে পারে। এছাড়া মাটির সাথে মিশে গিয়ে ফসলের ক্ষতি হতে পারে। কখনো এখনো প্রানী মারা যায়, বায়ু দূষণের মাধ্যমে মানুষ বিভিন্ন রোগে আক্রান্ত হয়। এ ধরনের প্রতিষ্ঠান চালু করার ক্ষেত্রে আগে পরিবেশ অধিদপ্তর থেকে অবস্থানগত ছাড়পত্র গ্রহণ করতে হবে। এই প্রতিষ্ঠানের মালিক পরিবেশ অধিদপ্তরের অবস্থানগত ছাড়পত্রের জন্য আবেদন করলেও কারখানার ৩০০ মিটার এলাকার মধ্যে বসতবাড়ি রয়েছে। পরিবেশ সংরক্ষণ আইন অমান্য করে কারখানাটি চালু রাখার প্রেক্ষিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আইনগত গ্রহণ করা হয়েছে।
বিবার্তা/নুর আলম/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]