পঞ্চগড়ে বিদ্যুতের লাইন মেরামত করতে গিয়ে লাইনম্যান সহকারী নিহত
প্রকাশ : ০৬ এপ্রিল ২০২৬, ০১:২৫
পঞ্চগড়ে বিদ্যুতের লাইন মেরামত করতে গিয়ে লাইনম্যান সহকারী নিহত
পঞ্চগড় প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

পঞ্চগড়ে বিদ্যুতের লাইন মেরামত করতে গিয়ে নুর ইসলাম শাহিন (৪০) নামে লাইনম্যান সহকারীর মৃত্যু হয়েছে।


রবিবার (৫ এপ্রিল) বিকেলে পঞ্চগড় পৌরসভার ধাক্কামারা গোল চত্তরে বিদ্যুতের খুঁটিতে কাজ করতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্টে মৃত্যু হয়।


এ সময় প্রায় ১৫ থেকে ২০ মিনিট বিদ্যুৎ স্পর্শের পর খুটিতেই ঝুলে থাকে সে। পরে পঞ্চগড় ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগীতায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন।


নিহত শাহিন তেঁতুলিয়া উপজেলার বুড়াবুড়ি এলাকার জয়নউদ্দিনের ছেলে। তিনি পঞ্চগড় নেসকোতে চুক্তিভিত্তিক লাইনম্যান সহকারী হিসেবে কাজ করতো।


ফায়ার সার্ভিস, প্রত্যক্ষদর্শী এবং স্থানীয়রা জানান রবিবার বিকেলে পঞ্চগড়ের বিসিক ফিডারে বিদ্যুতের ত্রুটি হয়। পরে সেখানে পঞ্চগড় বিদ্যুৎ বিভাগ নেসকোর লাইনম্যান সহ পাঁচজন মেরামতের জন্য ধাক্কামারা গোলচত্ত্বরে আসেন। এ সময় লাইনম্যান সহকারী শাহিন মই দিয়ে খুটিতে মেরামতের কাজ করছিল। কাজ শেষ না হতেই বিদ্যুৎ চালু করলে শাহিন বিদ্যুৎ স্পর্শ হয়ে খুটিতেই ঝুলে থাকে। এ সময় তার মুখ দিয়ে অনবরত রক্ত বের হতে থাকে। পরে প্রায় ১৫ মিনিট পর লাইনে বিদ্যুৎ সংযোগ বন্ধ করা হয়। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস সদস্যরা গিয়ে শাহিনকে ঝুলন্ত অবস্থায় মই দিয়ে নামায়। পরে তাকে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নেওয়া হয় । এসময় কর্তব্যরত চিকিৎসক শাহিনকে মৃত ঘোষনা করেন।


এদিকে স্বজনদের দাবী বিদ্যুৎ বিভাগ কাজ শেষ না হতেই বিদ্যুৎ সংযোগ দেওয়া পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ নেসকোর বিরুদ্ধে পরে স্বজনরা হাসাপাতালে লাশ দেখার পর বিক্ষুব্ধ হয়ে পঞ্চগড় বিদ্যুৎ বিভাগ নেসকোর অফিস ঘেরাও করে এক পর্যায়ে বিচারের দাবীতে পঞ্চগড়-তেঁতুলিয়া মহাসড়ক অবরোধ করে রাখে । এ রিপোর্ট লেখা পর্যন্ত সড়ক অবরোধ করে রেখেছে স্বজনরা।


সন্ধায় বিষয়টি সমাধানের জন্য নেসকো পঞ্চগড়ের কার্যালয়ে ভুক্তভোগী পরিবারের প্রতিনিধি, শ্রমিক ইউনিয়নের নেতা ও বিদ্যুৎ অফিসের কর্মকর্তাদের নিয়ে আলোচনায় বসে। দীর্ঘ সময় আলোচনার পর বিদ্যুৎ অফিসে নিহত শাহিনের স্ত্রী সাদিয়া আক্তারকে চাকরি দেয়া, বিদ্যুৎ অফিস থেকে ৪০ হাজার ও উপজেলা প্রশাসন থেকে ২৫ হাজার টাকা অর্থসহায়তা ও তদন্ত করে ব্যবস্থা নেয়ার আশ্বাসে রাত ৮ টায় অবরোধ তুলে নেয় স্থানীয়রা।


পঞ্চগড় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, এরকম মৃত্যু কারো কাম্য নয়। আমরা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো। এছাড়া নিহতের পরিবারের ক্ষতিপূরণের ব্যবস্থা করা হবে।


বিবার্তা/বিপ্লব/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com