ঘোড়াঘাটের ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ভ্যান চালকের মৃত্যু
প্রকাশ : ০৬ এপ্রিল ২০২৬, ০০:৪০
ঘোড়াঘাটের ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ভ্যান চালকের মৃত্যু
হিলি (দিনাজপুর) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার নিতাইশা মোড় এলাকায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মো. আবু সাইদ বাবুল মিয় (৫০) নামে এক ভ্যান চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন যাত্রী হারুন রশীদ নামে একজন।


রবিবার (৫ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ৮টার দিকে উপজেলার নিতাইশা মোড়ে এ দুর্ঘটনা ঘটে।


বিষয়টি মুঠোফোনে নিশ্চিত করেছেন ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. শহিদুল ইসলাম।


নিহত ভ্যান চালক আবু সাইদ বাবলু মিয়া গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার বোগলাগাড়ি মাঠপাড়া এলাকার বাসিন্দা। আহত যাত্রী হারুনুর রশিদ (৪২) একই উপজেলার বৈরী হোসেনপুর এলাকার।


আহত ভ্যানযাত্রী হারুনুর রশিদ জানান, তিনি ব্যাটারিচালিত ভ্যানটি রিজার্ভ নিয়ে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে গোবিন্দগঞ্জ থেকে পৌরশহরের ওসমানপুর বাজারে আসেন। কাজ শেষে ফেরার পথে নিতাইশা মোড়ে মহাসড়কের ওপর থাকা উঁচু ঢিবির ওপর ভ্যানের সামনের চাকা উঠে গিয়ে সেটি উল্টে যায়।


এ সময় ভ্যানচালক ছিটকে সড়কের ডান পাশে পড়ে যান এবং তিনি বাম পাশে পড়েন। ঠিক তখনই গোবিন্দগঞ্জ থেকে দিনাজপুরগামী দ্রুতগতির একটি ট্রাক ভ্যানচালককে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর ট্রাকটি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।


এবিষয়ে ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, মৃত ব্যক্তির পরিবারকে খবর দেওয়া হয়েছে। ঘাতক ট্রাকটি শনাক্তের চেষ্টা চলছে এবং এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


বিবার্তা/রব্বানী/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com