
দিনাজপুরের বিরামপুর উপজেলার কাটলা ইউনিয়নে খেলতে গিয়ে বাড়ির পাশে পুকুরের পানিতে ডুবে আব্দুল্লাহ (৩) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
রবিবার (৫ এপ্রিল) বিকেলে উপজেলার কাটলা ইউনিয়নের মাধুপুর গ্রামে এ ঘটনা ঘটে।
২নং কাটলা ইউনিয়ন পরিষদের (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান ফাহিমা বেগম মুঠোফোনে বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত শিশু আব্দুল্লাহ ওই এলাকার সেকেন্দার আলীর ছেলে।
পরিবারের বরাত দিয়ে ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান জানান, বিকেলের দিকে বাড়ির পাশে পুকুর পাড়ে খেলা করছিল শিশু আব্দুল্লাহ। এসময় মা মেরিনা খাতুন বাড়িতে নামাজ পড়তে ছিলেন। খেলার এক পর্যায়ে শিশুটি পুকুরের পানিতে পড়ে ডুবে যায়। এর কিছুক্ষণ পর স্থানীয় এক ব্যক্তি ডুবন্ত শিশুটিকে দেখতে পেয়ে উদ্ধার করেন। এরপর প্রতিবেশীদের সহায়তায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কাটলা ইউপি চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) ফাইমা খাতুন জানান, শিশুটির মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের আপত্তি না থাকায় মরদেহ দাফনের প্রস্তুতি চলছে।
বিবার্তা/রব্বানী/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]