হাম উপসর্গে ডিমলার ১১ দিনের নবজাতকের মৃত্যু
প্রকাশ : ০৫ এপ্রিল ২০২৬, ২০:৩০
হাম উপসর্গে ডিমলার ১১ দিনের নবজাতকের মৃত্যু
নীলফামারী প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

নীলফামারীর ডিমলা উপজেলার ১১ দিন বয়সি আফরিন জান্নাত নামের এক নবজাতকের হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে।


রবিবার(৫ এপ্রিল)দুপুরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়। শিশুটি উপজেলার খগাখড়িবাড়ি ইউনিয়নের ক্লিনিকপাড়া এলাকার বাসিন্দা আবু বকর সিদ্দিকের কন্যা।


বিষয়টি নিশ্চিত করে ডিমলা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাশেদুজ্জামান বলেন,গত শনিবার সকালে শিশুটিকে ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে পরিবার। দিবাগত রাত দেড়টার দিকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।


বিবার্তা/সুজন/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com