
শেরপুরের ঝিনাইগাতীতে ধর্মীয় মর্যাদা ও আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে খ্রিস্টান ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব ‘ইস্টার সানডে’ উদযাপিত হয়েছে। যিশুখ্রিস্টের পুনরুত্থান উপলক্ষে আয়োজিত এই দিনে বিশেষ প্রার্থনা ও গির্জায় উপাসনার আয়োজন করা হয়।
রবিবার (৫ এপ্রিল) সকালে উপজেলার বিভিন্ন বিভিন্ন এলাকার ১৯টি গির্জায় যিশু খ্রিস্টের গুণকীর্তনে প্রার্থনার আয়োজন করা হয়।
উপজেলার নলকুড়া ইউনিয়নের মরিয়ম নগর ক্রিশ্চিয়ান মিশনে কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন শেরপুর-৩ আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী সাবেক সংসদ সদস্য মো. মাহমুদুল হক রুবেল।
এদিন সকালে মরিয়মনগর ধর্মপল্লীর পালপুরোহিত ফাদার লরেন্স রিবেরু সিএসসি প্রভাত প্রার্থনা করেন ও ধর্মীয় সংগীত পরিবেশন করা হয়।
এসময় সকাল থেকেই খ্রিস্টান ধর্মাবলম্বী শিশু-নারী ও পুরুষেরা সমবেত প্রার্থনায় মিলিত হয়ে আগামী দিনের সুখ-শান্তির প্রত্যাশা করে। এসব অনুষ্ঠানে খ্রিস্টান সম্প্রদায়ের কয়েক শতাধিক মানুষ অংশগ্রহণ করেন।
খ্রিস্টান ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব ‘ইস্টার সানডে’ উপলক্ষে ঝিনাইগাতী উপজেলার সবক'টি গির্জায় শেরপুর-৩ আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী সাবেক সংসদ সদস্য মো. মাহমুদুল হক রুবেলের পক্ষ থেকে একটি করে কেক উপহার হিসেবে পাঠানো হয়। এতে এ সম্প্রদায়ের মানুষদের মাঝে এ উৎসবে আনন্দের নতুনমাত্রা যোগ হয়েছে।
প্রসঙ্গত, 'ইস্টার সানডে' হলো খ্রিস্টান ধর্মাবলম্বীদের প্রধান উৎসব, যা গুড ফ্রাইডেতে ক্রুশবিদ্ধ হওয়ার পর যিশুখ্রিস্টের পুনরুত্থান বা মৃতাবস্থা থেকে বেঁচে ওঠাকে স্মরণ করে পালিত হয়।
বিবার্তা/মনির/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]