নীলফামারীতে হাম উপসর্গে নবজাতকের মৃত্যু, পরীক্ষা চলছে
প্রকাশ : ০৫ এপ্রিল ২০২৬, ১৫:০৪
নীলফামারীতে হাম উপসর্গে নবজাতকের মৃত্যু, পরীক্ষা চলছে
নীলফামারী প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

নীলফামারীর ডিমলা উপজেলায় হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি এক নবজাতকের মৃত্যু হয়েছে।


শনিবার (৪ এপ্রিল) দিবাগত রাতের দিকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ঘটনাটি এলাকায় উদ্বেগের সৃষ্টি করেছে।


মৃত শিশুটির নাম আফরিন জান্নাত (১১ দিন)। সে উপজেলার খগাখড়িবাড়ি ইউনিয়নের চাবুলের টারী এলাকার বাসিন্দা আবু বকর সিদ্দিকের কন্যা।


পরিবার ও হাসপাতাল সূত্রে জানা গেছে, অসুস্থ হয়ে পড়লে শনিবার সকাল প্রায় ১১টার দিকে শিশুটিকে ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার শরীরে হামের মতো উপসর্গ দেখা দিলে চিকিৎসকরা পরিস্থিতি বিবেচনায় দ্রুত উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করেন। পরে রাতেই সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।


ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সংশ্লিষ্টরা জানান, শিশুটির শরীরে জ্বরসহ হামের লক্ষণ থাকায় প্রয়োজনীয় প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় এবং ঝুঁকি এড়াতে দ্রুত উচ্চতর কেন্দ্রে পাঠানো হয়।


এ বিষয়ে জেলা সিভিল সার্জন ডা. আব্দুর রাজ্জাক জানান, “শিশুটিকে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তবে এটি নিশ্চিতভাবে হামজনিত মৃত্যু কিনা তা যাচাই করতে নমুনা সংগ্রহ করা হয়েছে। পরীক্ষার ফলাফল পাওয়া গেলে বিষয়টি স্পষ্ট হবে।”


বিবার্তা/হেদায়েতুল্লা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com