পঞ্চগড়ে বটলীফ এসোসিয়েশনের দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত
প্রকাশ : ০৪ এপ্রিল ২০২৬, ১৭:৫৫
পঞ্চগড়ে বটলীফ এসোসিয়েশনের দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত
পঞ্চগড় প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

পঞ্চগড়ে বাংলাদেশ টি ফ্যাক্টরি ওনার্স এসোসিয়েশনের (বটলীফ) দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।


শনিবার (৪ এপ্রিল) দুপুরে পঞ্চগড়ের তেতুঁলিয়া উপজেলার ইএসডিও মহানন্দা ইকো কটেজে এই দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়।


এতে মরগেন টি ইন্ডাস্ট্রি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক নিয়াজ আলী চিশতী সভাপতি ও গ্রীন ফিল্ড টি ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ফয়জুল ইসলাম সাধারণ সম্পাদক বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এছাড়া কমিটির অন্য ১০ জন সদস্যও বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।


এর আগে, বাংলাদেশ বট লীফ টি ফ্যাক্টরি ওনার্স এসোসিয়েশনের নির্বাচন বোর্ডের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম সভাপতি, সাধারণ সম্পাদক সহ কমিটির নির্বাচিত সদস্যদের নাম ঘোষণা করেন।


এসময় বাংলাদেশ চা বোর্ডের প্রতিনিধি, পঞ্চগড় চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি শরিফ হোসেন, বাংলাদেশ স্মল টি গার্ডেন ওনার্স এন্ড টি ট্রেডার্স অ্যাসোসিয়েশনের সভাপতি এবিএম আখতারুজ্জামান শাহজাহান, চা বাগান মালিক সমিতির সাধারণ সম্পাদক মানিক খান, চা ব্যবসায়ী সমিতির সভাপতি নুরুজ্জামান বাবু, সলিডারিডাড নেটওয়ার্ক এশিয়ার প্রতিনিধি আতিকুজ্জামান সহ বিএনপির স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


নব নির্বাচিত কমিটি মানসম্মত চা উৎপাদন, ক্ষুদ্র চাষিদের ন্যায্য মূল্য এবং বাজারে স্বচ্ছতা নিশ্চিত করতে কাজ করবেন বলে জানায়। পাশাপাশি ভ্যাট প্রত্যাহার, সহজ ঋণ সুবিধা এবং চোরাচালান রোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে সমন্বয় জোরদার করা হবে বলে জানিয়েছেন।


বিবার্তা/বিপ্লব/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com