গণধর্ষণ মামলার আসামি লাদেন গ্রেফতার
প্রকাশ : ০৩ এপ্রিল ২০২৬, ১৮:৫৩
গণধর্ষণ মামলার আসামি লাদেন গ্রেফতার
পঞ্চগড় প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

পঞ্চগড়ে আলোচিত গণধর্ষণ মামলার এজাহারভুক্ত পলাতক আসামি লাদেন (২২) কে গ্রেফতার করেছে র‌্যাব।


শুক্রবার (৩ এপ্রিল) ভোররাতে জেলার তেঁতুলিয়া উপজেলার পাথরঘাটা গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক লাদেন সদর উপজেলার আমতলা এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে।


র‌্যাব জানায়, দীর্ঘদিন ধরে তিনি মামলার পর থেকে পলাতক ছিলেন।


র‌্যাব-১৩ সূত্রে জানা যায়, ভুক্তভোগীর দায়ের করা মামলার এজাহার অনুযায়ী, পূর্বপরিচয়ের সূত্র ধরে এক যুবকের সঙ্গে বন্ধুত্ব গড়ে ওঠে ভিকটিমের। পরবর্তীতে সেই সম্পর্কের অবনতি হলে কৌশলে দেখা করার কথা বলে তাকে নির্জন স্থানে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রধান আসামিসহ কয়েকজন মিলে তাকে সংঘবদ্ধভাবে ধর্ষণ করে।


এ ঘটনায় গত বছরের ১৫ মার্চ পঞ্চগড় সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করা হয়। মামলাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে।


র‌্যাব-১৩ এর অধিনায়কের পক্ষে সিনিয়র সহকারি পরিচালক(মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী জানান, ঘটনার পর থেকেই জড়িতদের গ্রেফতারে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পলাতক আসামি লাদেনকে গ্রেফতার করা সম্ভব হয়। গ্রেফতারের পর তাকে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। নারী ও শিশু নির্যাতনসহ সকল ধরনের গুরুতর অপরাধ দমনে তাদের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।


বিবার্তা/বিপ্লব/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com