পঞ্চগড়ে পুলিশ সদস্যের মোটরসাইকেলের ধাক্কায় সাইকেল আরোহীর নিহত
প্রকাশ : ০১ এপ্রিল ২০২৬, ১৭:৫১
পঞ্চগড়ে পুলিশ সদস্যের মোটরসাইকেলের ধাক্কায় সাইকেল আরোহীর নিহত
পঞ্চগড় প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

পঞ্চগড়ের সদর উপজেলায় পুলিশ সদস্যের মোটরসাইকেলের ধাক্কায় মকছেদ আলী (৬০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।


বুধবার (১ এপ্রিল) দুপুরে উপজেলার ধাক্কামারা ইউনিয়নের ধকরাহাট এলাকায় পঞ্চগড়-বোদা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।


নিহত মকছেদ আলী বোদা উপজেলার ময়দানদিঘী ইউনিয়নের দক্ষিণ গাইঘাটা এলাকার বাসিন্দা।


স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দুপুরে ধকরাহাট এলাকায় মকছেদ আলী বাইসাইকেলে পার্শ্বরাস্তা থেকে মহাসড়কে উঠছিলেন।


এসময় বোদা থেকে পঞ্চগড়মুখী মোটরসাইকেল যোগে যাচ্ছিলেন বোদা থানায় কর্মরত পুলিশ সদস্য হুমায়ুন কবির। এসময় মহাসড়কের পাশে দুইজনই ছিটকে পড়েন। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় মকছেদ আলী ও পুলিশ সদস্য হুমায়ুন কবিরকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে যান।
সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মকছেদ আলীকে মৃত ঘোষণা করেন। পরে পুলিশ সদস্য হুমায়ুন কবিরের শারিরীক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য দ্রুত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।


পঞ্চগড় আধনিক সদর হাসপাতালের কর্তব্য মেডিকেল অফিসার সঞ্জয় কুমার রায় সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন বলেন, আর একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।


বিবার্তা/বিপ্লব/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com