
পঞ্চগড়ে সার ও বীজ ডিলারদের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। “সার ডিলার নিয়োগ ও সার বিতরণ সংক্রান্ত সমন্বিত নীতিমালা-২০২৫” দ্রুত বাস্তবায়নের দাবিতে এই কর্মসূচি পালন করা হয়।
বুধবার (১ এপ্রিল) দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে ঘন্টাব্যাপী মানববন্ধনে অংশ নেন স্থানীয় সার ও বীজ ডিলাররা।
মানববন্ধনে বিএডিসি বীজ ও সার ডিলার এসোসিয়েশন পঞ্চগড় জেলা শাখার সভাপতি আসাদুজ্জামান হক প্রধান সাধারণ সম্পাদক হায়দার আলী(বকুল), যুগ্ম সাধারণ সম্পাদক আবু নাহিদ লাবু বক্তব্য রাখেন।
এসময় বক্তারা অভিযোগ করেন, সমন্বিত নীতিমালা বাস্তবায়ন না হওয়ায় সার সরবরাহ ব্যবস্থায় জটিলতা সৃষ্টি হচ্ছে, যার প্রভাব পড়ছে সরাসরি কৃষকদের ওপর।
তারা আরও বলেন, নতুন নীতিমালা দ্রুত কার্যকর করা হলে সার বিতরণে স্বচ্ছতা আসবে এবং কৃষকরা সঠিক সময়ে প্রয়োজনীয় সার পাবে। অন্যথায় উৎপাদন ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে বলেও তারা উল্লেখ করেন।
মানববন্ধন থেকে দ্রুত নীতিমালা বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করা হয়। মানবন্ধন শেষে জেলা প্রশাসক শুকরিয়া পারভিনের হাতে স্বারকলিপি প্রদান করেন বীও ও সার ডিলার এসোসিয়েশনের নেতারা৷। মানববন্ধন ও স্বারকলিপি প্রদানকালে পঞ্চগড় বীজ ও সার ডিলার এসোসিয়েশনের সকল সদস্যরা উপস্থিত ছিলেন।।
বিবার্তা/বিপ্লব/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]