
গাইবান্ধার গোবিন্দগঞ্জে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের সাথে রংপুর জেলা সশস্ত্র বাহিনী বোর্ডের মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩১ মার্চ) সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে গোবিন্দগঞ্জ অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী ফোরামের উদ্যোগে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।
অবসরপ্রাপ্ত সিনিয়র ওয়ারেন্ট অফিসার আবু সায়েমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জেলা সশস্ত্র বাহিনী বোর্ডের দায়িত্ব প্রাপ্ত সচিব মেজর এটিএম নাজমুল হুদা।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অবসরপ্রাপ্ত সাজেন্ট দেলোয়ার হোসেন, অবসরপ্রাপ্ত মাস্টার ওয়ারেন্ট অফিসার ও আর্মি ওয়েলফেয়ার ট্রাস্টের আস্থা লাইফ ইন্স্যুরেন্সের রংপুর বিভাগীয় এমডি মাহবুবুর রহমান, হাইপারটেনশন এন্ড রিসার্চ সেন্টার সিইও আনোয়ার হোসেন প্রমুখ।
মেজর এটিএম নাজমুল হুদা সাংবাদিকদের জানান, আমাদের যারা অবসরপ্রাপ্ত সদস্য আছে, তারা মূলত আমাদের দেশের রিজার্ভ। তাদেরকে আমাদের মেইনটেইন করা, পারিবারিক বিভিন্ন সমস্যা দেখা, সচেতন করা, জেলা সশস্ত্র বাহিনী বোর্ডের মাধ্যমে ৫টি মেডিকেল ডিসপেনসারির মাধ্যমে ঔষধ প্রদান, সিএমএইচে চিকিৎসা শেষে ঔষধগুলোর ধারাবাহিকতা বজায় রাখা। আমরা তাদের এসব সাহায্য করছি। এছাড়া একজন সৈনিক মারা গেলে তাঁর পরিবারকে পেনশনের ব্যবস্থা করা আমাদের দ্বায়িত্ব। একজন সৈনিক মারা গেলে তাঁর পরিবার অসহায় হয়ে পড়ে। একারণে সশস্ত্র বাহিনীর কোনো সদস্যরা মারা গেলে পেনশন পেতে দেরি হয় না। জাতীয় পরিচয়পত্রে নামের ভুল সংশোধনের পদক্ষেপ নেওয়া, শারীরিক ও চলাফেরার ব্যাপারে কিছুটা উপদেশ প্রদান করা। তারা যাতে দেশের বোঝা না হয়ে সম্পদ হিসেবে থাকতে পারে সেই উপদেশ দেওয়া আমাদের কাজ।
বিবার্তা/নুর আলম/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]