
দিনাজপুরের হাকিমপুর উপজেলার একমাত্র হিলি ফিলিং স্টেশনে বাইকের বৈধ কাগজ পত্র থাকলে মিলছে ৫০০ টাকার পেট্রোল। তবে অনেক বাইকাররা বৈধ কাগজ না থাকায় এবং দীর্ঘ লাইন দেখে ফেরত আসতে দেখা গেছে।
সোমবার (৩০ মার্চ)সন্ধ্যার পর সরজমিনে গিয়ে দেখা যায়, হাকিমপুর উপজেলা নির্বাহী অফিসার অশোক বিক্রম চাকমা, সার্কেল এএসপি অ ন ম নিয়ামত উল্লাহ, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. জাকির হোসেন নিজে উপস্থিত থেকে তদারকি অফিসার (উপজেলা একাডেমিক সুপারভাইজার) সাখাওয়াত হোসেন, পুলিশের এসআই মোস্তাফিজুর রহমানসহ পুলিশের একটি চৌকস দল বাইকের বৈধ কাগজ পত্র যাচাই করে প্রতিটি বাইকে ৫০০ টাকার পেট্রোল দেয়া হচ্ছে। রাত ১০টার পরে ৩০০ টাকার পেট্রোল দেওয়া হচ্ছে।
পাম্পে তেল নিতে আসা বকুল হোসেন বলেন, পাম্পে তেল আসার খবর পেয়ে চলে আসছি কিন্তু এখানে এসে শুনতেছি পুলিশ হ্যান্ড মাইকে বলতিছে বাইকের বৈধ কাগজ পত্র লাগবে। আমার কাগজ পত্র সাথে নাই আবার যে দীর্ঘ দিন লাইন তাই ঘুরে যাচ্ছি। তবে চিন্তা হচ্ছে ১৩-১৪ কিলোমিটার দূরে থেকে এসেছি এখন বাড়ি পর্যন্ত যেতে পারবো কি না সন্দেহ হচ্ছে।
হিলি ফিলিং স্টেশনের স্বত্বাধিকারী আলহাজ্ব শাফি শেখ বলেন, আজ তিন হাজার লিটার পেট্রোল বরাদ্দ পেয়েছি। সন্ধ্যায় তেলবাহী লড়ি ট্রাক পৌছালে ইউএনও মহোদয়, তদারকি অফিসার, ও পুলিশ সদস্যদের উপস্থিতিতে প্রতি বাইকে ৫০০ টাকার পেট্রোল দেওয়া হচ্ছে। যতক্ষন আছে তখন বিক্রয় চলবে শেষ হলে আবারও বন্ধ থাকবে।
তিনি আরও বলেন, পেট্রোল এর সাথে ডিজেল পেয়েছি ৬ হাজার লিটার।
হাকিমপুর থানার ওসি মো. জাকির হোসেন বলেন, ফিলিং স্টেশনে অহেতুক কিছু বাইকাররা একে ওপরকে ডেকে ভিড় জমায়। তাই আজ ইউএনও মহোদয়ের পরামর্শে বাইকের বৈধ কাগজ পত্র যাচাই করে প্রতিটি বাইকে ৫০০ টাকার পেট্রোল তেল দেওয়া হচ্ছে। রাত দশটার পরে ৩০০ টাকা পেট্রোল দেওয়া হচ্ছে। এরজন্য পুলিশের পক্ষ থেকে এসআই মোস্তাফিজুর রহমান, এএসআই বিবেকান্দ সহ পুলিশের একটি চৌকস দল ফিলিং স্টেশনে দ্বায়িত্ব দেওয়া হয়েছে।
হাকিমপুর উপজেলা নির্বাহী অফিসার অশোক বিক্রম চাকমা বলেন, পাম্পে তেল কোন প্রকার যেন ঝামেলা না হয়। সেই জন্য তদারকি অফিসার নিয়োগ দেওয়া হয়েছে পাশাপাশি পুলিশ সদস্যরা আছেন এবং আমি নিজে উপস্থিত থেকে বাইকের বৈধ কাগজ পত্র যাচাই করে প্রতিটি বাইকে ৫০০ টাকার পেট্রোল দেওয়া হচ্ছে। রাত দশটার পরে ৩০০ টাকার পেট্রোল দেওয়া হচ্ছে। যাদের বৈধ কাগজ পত্র নাই তাদের ফেরত দেওয়া হচ্ছে এখন পর্যন্ত জরিমানা করা হয়নি। কেউ ঝামেলা করার চেষ্টা করলে আইনগত পদক্ষেপ গ্রহণ সহ জরিমানা করতে বাধ্য হবো।
বিবার্তা/রব্বানী/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]