শেরপুর-৩ আসন
জনগণের অধিকার ও উন্নয়নের স্বার্থে ধানের শীষ প্রতীকের বিজয় অত্যন্ত জরুরি: রুবেল
প্রকাশ : ৩০ মার্চ ২০২৬, ২৩:০৫
জনগণের অধিকার ও উন্নয়নের স্বার্থে ধানের শীষ প্রতীকের বিজয় অত্যন্ত জরুরি: রুবেল
শেরপুর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

'শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের জনগণের অধিকার ও উন্নয়নের স্বার্থে ধানের শীষ প্রতীকের বিজয় অত্যন্ত জরুরি। বিএনপি চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে অল্প সময়ে নির্বাচনের আগে জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে উজ্জ্বল সূচনা শুরু হয়েছে। বহুল প্রতীক্ষিত ফ্যামিলি কার্ড চালু, ধর্মীয় সেবকদের সম্মানিভাতা, কৃষিঋণ মওকুফ এবং দেশব্যাপী খাল খনন কর্মসূচি শুরু করেছে সরকার।


সোমবার (৩০ মার্চ) বিকেলে ঝিনাইগাতী উপজেলার রাংটিয়া উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত নির্বাচনী পথসভায় তিনি এসব কথা বলেন আগামী ১২ এপ্রিল আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের বিএনপির মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মো. মাহমুদুল হক রুবেল।


জানা গেছে, নির্বাচনী মাঠে বিএনপি মনোনীত প্রার্থী মো. মাহমুদুল হক রুবেল এখন পুরোদমে গণসংযোগে ব্যস্ত। কর্মী-সমর্থকদের সঙ্গে নিয়ে প্রতিদিনই তিনি ছুটে বেড়াচ্ছেন হাটে-বাজারে, ভোটারদের বাড়ি বাড়ি। শিক্ষা, স্বাস্থ্যসেবা, সড়ক সংস্কার, কৃষির আধুনিকীকরণ থেকে শুরু করে বেকারদের কর্মসংস্থানের মতো নানা প্রতিশ্রুতি তুলে ধরছেন ভোটারদের সামনে। দীর্ঘদিন ধরে এলাকায় শিক্ষা, চিকিৎসা, নাগরিক সমস্যা দূর করাসহ নানা সংকটে মানুষের পাশে থাকায় ভোটের মাঠে ব্যাপক সাড়া পাচ্ছেন ধানের শীষের এ প্রার্থী।


রুবেল আরো বলেন, বিএনপি মানেই উন্নয়ন, এ ধারা অব্যাহত রাখতে ধানের শীষ প্রতীকের বিকল্প নেই। তাই আসন্ন নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।


ঝিনাইগাতী উপজেলার নলকুড়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গ এবং সহযোগী সংগঠন আয়োজিত এ নির্বাচনী পথ সভায় সভাপতিত্ব করেন নলুড়া ইউনিয়ন বিএনপির সভাপতি (ভারপ্রাপ্ত) মো. হামিদ মাষ্টার। এতে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব শাহজাহান আকন্দ, সদস্য সচিব মো. লুৎফর রহমান, সাবেক উপজেলা চেয়ারম্যান ও বিএনপি নেতা মো. আমিনুল ইসলাম বাদশা, সিনিয়র যুগ্ন আহ্বায়ক ইঞ্জিনিয়ার তৌহিদুর রহমান, যুগ্ম আহ্বায়ক মো. শামীম মোস্তফা, সামিউল হক সাদা, মো. শামীম হোসেন, নলকুড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও বিএনপি'র সাধারণ সম্পাদক মো. রোকনুজ্জামান, বিএনপি নেতা আবু সালেহ আহাম্মদ।


এছাড়া বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, মহিলা দলসহ অঙ্গ সংগঠনের নেতা-কর্মীসহ বিভিন্ন শ্রেণি পেশার বিপুলসংখ্যক মানুষ উপস্থিত ছিলেন।


জেলা নির্বাচন কার্যালয় সূ‌ত্রে জানা গে‌ছে, গত ৩ ফেব্রুয়ারি এ আসনে জামায়াতের প্রার্থী নুরুজ্জামান বাদল মারা গেলে নির্বাচন কমিশন প্রথমে ভোট স্থগিত ও পরে বাতিল ঘোষণা করে। পরে নতুন করে তফসিল ঘোষণা করে আগামী ৯ এপ্রিল ভোট গ্রহণের দিন ধার্য করা হয়। ১৭টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত শেরপুর-৩ আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ১৩ হাজার ২৭৭ জন। শেরপুর-৩ আসনে ভোটের মাঠে রয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মো. মাসুদুর রহমান, বিএনপির মো. মাহমুদুল হক রুবেল ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (মার্কসবাদী) মো. মিজানুর রহমান।


বিবার্তা/মনির/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com