
দিনাজপুরের হাকিমপুর হিলিতে মাদ্রাসা ছাত্রকে যৌন নির্যাতনের চেষ্টার অভিযোগে মাদ্রাসা শিক্ষককে আটক করেছে গ্রামবাসী। পরে পুলিশকে খবর দিলে দ্রুত পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে অভিযুক্ত শিক্ষক সাইফুল ইসলাম (৪৫) কে গ্রেফতার করে থানায় নিয়ে আসে।
রবিবার (২৯ মার্চ) রাতে উপজেলার আলিহাট ইউনিয়নের জুতমন বাঁশমুড়ি দারুলউলুম হাফেজিয়া এতিমখানা মাদ্রাসা থেকে অভিযুক্ত শিক্ষককে থানার এসআই সুমনসহ পুলিশের টহল দল উদ্ধার করে থানায় নিয়ে আসে।
আজ সোমবার (৩০ মার্চ) মাদ্রাসা পরিচালনা কমিটির সহ-সভাপতি মো. এনামুল হক বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করে।
অভিযুক্ত মাদ্রাসা শিক্ষক সাইফুল ইসলাম পার্শ্ববর্তী পাঁচবিবি উপজেলার কড়ই কদুপুর গ্রামের বাসিন্দা।
মাদ্রাসা ছাত্র বলেন, শিক্ষক সাইফুল ইসলাম ৫-৬ বছর যাবৎ মাদ্রাসার দ্বায়িত্ব পালন করে আসছে। গত রমজান মাসে মাদ্রাসায় অবস্থান করছিলাম। রমজান মাসে হঠাৎ একদিন মাদ্রাসা শিক্ষক (হুজুর) সাইফুল ইসলাম ডেকে বলেন, আমার দাঁউদ বা চুলকানি হয়েছে একটু মলম মালিশ করে দেও। আমি হুজুরের মলম না লাগিয়ে হাত-পা ও গাঁ টিপিয়ে দেই। পরবর্তীতে তিনি আমাকে তার সাথে দৈহিক মেলা মেশা করতে বলে এবং আমি রাজি না হলে আমাকে নির্যাতন করে এবং মেলা মেশার চেষ্টা করে।
মাদ্রাসায় অবস্থানরত আরেক ছাত্র বলেন, মাদ্রাসা শিক্ষক সাইফুল ইসলাম আমাকেও তার সাথে মেলামেশা করার প্রস্তাব দেয়। আমি রাজি না হওয়ায় কৌশলে আমাকে যৌন নির্যাতনের চেষ্টা করে এবং আমার দ্বারা হস্তমৈথুন করে নেয়। পরে আবার বিভিন্ন ভাবে হয়রানি করায় ও শারীরিক নির্যাতন করে। অপর ছাত্র বলেন, আমাকে মেলামেশার কথা বলেন নাই। তবে আমাকে হুমকি দিয়ে বিভিন্ন ভাবে হয়রানি করায়।
মাদ্রাসার সহ-সভাপতি ও মামলার বাদী মো. এনামুল হক বলেন, দীর্ঘ ৫-৬ বছর যাবৎ এই মাদ্রাসার শিক্ষার্থীদের দেখা শুনা ও দ্বায়িত্ব পালন করে আসছিল। রমজান মাসের ঘটনার বিষয়টা জানতে পেরে গতকাল ২৯ মার্চ রাত ১০টার দিকে গ্রামের গণ্যমাণ্য ব্যক্তিদের আমি মাদ্রাসায় বসেছিলাম। মাদ্রাসার ছাত্রদের অভিযোগ নিয়ে বিভিন্ন জন প্রশ্ন করে এবং আলোচনা করে। এক পর্যায়ে শিক্ষক সাইফুল ইসলাম মাদ্রাসা ছাত্রদের অভিযোগ স্বীকার করে নেয়। তখন উপস্থিত লোকজন অভিযুক্ত শিক্ষককে কিল ঘুসি মাড়ে।পরিস্থিতি দেখে আমি পুলিশকে খবর দেয়।পরে পুলিশ রাত আড়াইটার দিকে এসে মাদ্রাসায় উপস্থিত হয়ে অভিযুক্ত শিক্ষক সাইফুল ইসলাম কে থানায় নিয়ে আসে আজ তার বিরুদ্ধে মামলা দায়ের করিলাম।
এবিষয়ে হাকিমপুর থানার ওসি মো. জাকির হোসেন বলেন, গতকাল ২৯ মার্চ রাতে মাদ্রাসার শিক্ষার্থীদের যৌন হয়রানির অভিযোগটি মুঠোফোনে জানতে পারি। সঙ্গে সঙ্গে থানার এসআই সুমন সহ টহল দলকে ঘটনা স্থলে পৌঁছে দেয়। পুলিশ ঘটনা স্থলে উপস্থিত হয়ে অভিযুক্ত মাদ্রাসা শিক্ষক সাইফুল ইসলাম কে থানায় নিয়ে আসে। আজ উক্ত মাদ্রাসা পরিচালনা কমিটির সহ-সভাপতি মো. এনামুল হক এর লিখিত অভিযোগের ভিত্তিতে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা রুজু করা হয়। হাকিমপুর থানা মামলা নং ১৮।
তিনি আরও বলেন, থানায় প্রাথমিক জিজ্ঞেসায় অভিযুক্ত মাদ্রাসা শিক্ষক তার নিজ অপরাধের কথা স্বীকার করেছেন। আইনি প্রক্রিয়া শেষে অভিযুক্ত আসামিকে আদালতে প্রেরণ করা হবে বলে জানান তিনি।
বিবার্তা/রব্বানী /এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]