কর্মবিরতি প্রত্যাহার, রংপুর বিভাগের ৮ জেলায় তেল সরবরাহ শুরু
প্রকাশ : ২৯ মার্চ ২০২৬, ২২:৪৯
কর্মবিরতি প্রত্যাহার, রংপুর বিভাগের ৮ জেলায় তেল সরবরাহ শুরু
পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

জ্বালানি সরবরাহ বন্ধ রেখে অনির্দিষ্টকালের কর্মবিরতির ১০ ঘণ্টা পর প্রত্যাহার করে নিয়েছে রংপুর বিভাগীয় শ্রমিক ইউনিয়ন।


রবিবার (২৯ মার্চ) রাত ৯টার পর জ্বালানি তেল সরবরাহ শুরু করেছে পার্বতীপুর রেল হেড ডিপো। এর ফলে রংপুর বিভাগের ৮ জেলায় তেল সরবরাহ শুরু হয়েছে।


উপজেলা প্রশাসন পুলিশ প্রশাসন ও শ্রমিক নেতাদের সমন্বয়ে এক সমঝোতা বৈঠকে শ্রমিকদের জামিনে মুক্তি দেওয়ার শর্তে লরি শ্রমিকদের আন্দোলনের কর্মসূচি প্রত্যাহার করা হয়। এ তথ্য নিশ্চিত করেন শ্রমিক সংগঠনের সভাপতি আতাউর রহমান।


আজ সকাল থেকে দিনাজপুরের পার্বতীপুর রেল হেড ডিপোতে জ্বালানি তেল উত্তোলন বন্ধ করে দেয় শ্রমিক ইউনিয়ন। এতে নেতৃত্ব দেন পার্বতীপুরে অবস্থিত রংপুর বিভাগীয় ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের নেতা ও শ্রমিকরা। এর ফলে রংপুর বিভাগের ৮ জেলায় জ্বালানি তেল সরবরাহ বন্ধ হয়ে যায়।


‎‎উল্লেখ্য, শনিবার পার্বতীপুর রেল হেড ডিপোর যমুনা কোম্পানি থেকে ম্যানেজার একরামুল হক তেল নিয়ে নীলফামারীর জেলখানা রোডে পৌঁছলে লরিতে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। এতে লরিটি আটকা পড়লে (শ্রমিক ভাষ্যমতে) জেলার এডিসি নিয়াজ ভুঁইয়া তেল চুরির অভিযোগে ম্যানেজার একরামুল হক, চালক শ্রীকৃষ্ণ ও হেলপার রিফাতকে গ্রেফতার করে ৬ মাসের কারাদন্ডসহ লাখ টাকা জরিমানা করেন।


বিবার্তা/রাইসুল/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com