ফিলিং স্টেশনে তেল নিতে ক্রেতাদের মধ্যে সংঘর্ষ, আহত ৩
প্রকাশ : ২৯ মার্চ ২০২৬, ২১:২০
ফিলিং স্টেশনে তেল নিতে ক্রেতাদের মধ্যে সংঘর্ষ, আহত ৩
লালমনিরহাট প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

লালমনিরহাটের আদিতমারীতে জ্বালানি তেল সংগ্রহকে কেন্দ্র করে একটি ফিলিং স্টেশনে ক্রেতাদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত তিনজন আহত হয়েছেন।


রবিবার (২৯ মার্চ) বিকেলে উপজেলার ফাতেমা ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে।


প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে ফিলিং স্টেশনে তেল নিতে আসা ক্রেতাদের মধ্যে সিরিয়াল ধরা নিয়ে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে উভয় পক্ষ লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনাস্থলে পুলিশ উপস্থিত থাকলেও তাদের সামনেই কয়েক দফা ধাওয়া-পাল্টা ধাওয়া ও হাতাহাতির ঘটনা ঘটে।


সংঘর্ষে গুরুতর আহত তিনজনকে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে নিকটস্থ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে। এই ঘটনার পর থেকে ওই এলাকায় সাধারণ মানুষের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে।


আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিবেশ শান্ত রয়েছে। তবে পুনরায় অপ্রীতিকর ঘটনা এড়াতে ফিলিং স্টেশন এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।


বিবার্তা/হাসানুজ্জামান/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com