লালমনিরহাটে ঝড়ে লন্ডভন্ড ৫ উপজেলার শত শত বসত বাড়ি
প্রকাশ : ২৮ মার্চ ২০২৬, ১৫:৪২
লালমনিরহাটে ঝড়ে লন্ডভন্ড ৫ উপজেলার শত শত বসত বাড়ি
লালমনিরহাট প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

লালমনিরহাটে ঝড় ও শিলাবৃষ্টিতে লন্ডভন্ড হয়ে গেছে পাঁচ উপজেলার কয়েকটি গ্রাম।


শুক্রবার (২৮ মার্চ) রাতে এ ঝড় ও শিলাবৃষ্টিতে জেলার ৫ উপজেলার শত শত বসত বাড়ি ভেঙ্গে গেছে। পাশাপাশি হাজার হাজার বিঘা জমির উঠতি ফসল বিশেষ করে ভুট্টা ও তামাকের ব‌্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।


সরেজমিন ঘুরে ও খোঁজখবর নিয়ে জানা যায়, রাতের ঝড় ও শিলাবৃষ্টিতে সব চেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে জেলার আদিতমারী উপজেলায়। পাশাপাশি পাটগ্রাম, হাতীবান্ধা, কালীগঞ্জ উপজেলার কাকিনা, দলগ্রাম ও সদর উপজেলার অসংখ‌্য গ্রামের শত শত বসত বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। নষ্ট হয়ে গেছে হাজার হাজার বিঘা জমির ভুট্টা ও তামাকের ক্ষেত।


আদিতমারী উপজেলার মহিষখোচা ইউনিয়নের চন্ডিমারী ৬ নং ওয়ার্ডের সইদুল ইসলাম জানায়, কিছু বুঝে উঠার আগেই ঝড়ে তার বসত বাড়ি ভেঙ্গে লন্ডভন্ড হয়ে যায়। প্রাণে বাচাঁতে তারা মাটিতে শুয়ে পড়ে। এ সময় তার মা চোখে আঘাত পায়।


হাতীবান্ধা উপজেলার সানিয়াজান ইউনিয়নের তরিকুল ইসলাম বলেন, ঘুম থেকে উঠে দেখি আমার ভুট্টা ক্ষেতে মাটিতে শুয়ে গেছে।


হাতীবান্ধা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা উত্তম কুমার নন্দি জানান, তিনি ইউনিয়ন পরিষদের মাধ‌্যমে ক্ষয়ক্ষতি খোঁজখবর নিচ্ছেন এবং নিজেও ক্ষতিগ্রস্ত এলাকায় যাচ্ছেন।


লালমনিরহাট জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দার জানায়, রাতের ঝড়ে ক্ষয়ক্ষতির খোঁজখবর নিতে তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তাদের সাথে কথা বলছেন। দ্রুত ক্ষতিগ্রস্ত পরিবারের তালিকা তৈরীর নিদের্শনাও দেয়া হয়েছে। তালিকা পেলে উচ্চ মহলে কথা বলে ক্ষতিগ্রস্ত পরিবার গুলোকে সহযোগিতা করা হবে।


বিবার্তা/হাসানুজ্জামান/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com