গোবিন্দগঞ্জে জ্বালানি তেল মজুদ করে খোলা বাজারে বিক্রি, ২ জনের কারাদণ্ড
প্রকাশ : ২৮ মার্চ ২০২৬, ০০:৫৭
গোবিন্দগঞ্জে জ্বালানি তেল মজুদ করে খোলা বাজারে বিক্রি, ২ জনের কারাদণ্ড
গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

গাইবান্ধার গোবিন্দগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধভাবে তেল মজুদ ও খোলা বাজারে বিক্রির অভিযোগে মনোহারী দোকান মালিককে পাঁচ হাজার টাকা জরিমানা এবং ফিলিং স্টেশনের ম্যানেজারকে পাঁচ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। এ সময় ষোল লিটার ডিজেল উদ্ধার করে বাজেয়াপ্ত করা হয়।


শুক্রবার (২৭ মার্চ) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার সাপমারা ইউনিয়নের কাটামোড় ও পৌরসভার খলসী এলাকায় এ অভিযান চালানো হয়।


ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন গোবিন্দগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তামশিদ ইরাম খান।


দণ্ডপ্রাপ্তরা হলেন - পৌরসভার খলসী এলাকার মৃত আজাদ মিয়ার ছেলে আহসান হাবীব নয়ন এবং উপজেলার সাপমারা ইউনিয়নের চক রহিমাপুর ইউনিয়নের মনিরুজ্জামানের ছেলে হেলাল শেখ।


ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, জ্বালানি তেল সংকট মোকাবেলা ও দাম নিয়ন্ত্রণে রাখতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অবৈধভাবে তেল বিক্রির অপরাধে খলসী এলাকার মেসার্স মৌসুমী ফিলিং স্টেশনের ম্যানেজার আহসান হাবীব নয়নকে পাঁচ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। একই সঙ্গে অবৈধভাবে তেল ক্রয় ও মজুদ করার দায়ে কাটামোড় এলাকার মনোহারি দোকানের মালিক হেলাল শেখকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।


এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট তামশিদ ইরাম খান জানান, অবৈধ কার্যক্রমের প্রমাণ পাওয়ায় ভ্রাম্যমাণ আদালতে পেট্রোলিয়াম আইন, ২০১৬-এর ধারা ৪(খ) লঙ্ঘনের দায়ে ধারা ২০(১)(ক) অনুযায়ী ফিলিং স্টেশনের ম্যানেজারকে পাঁচ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং মনোহারী দোকানের মালিককে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে।


বিবার্তা/নুর আলম/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com