কৃষি খাতকে এগিয়ে নিতে কাজ করছে সরকার: ডা. জাহিদ
প্রকাশ : ২৮ মার্চ ২০২৬, ০০:৪৭
কৃষি খাতকে এগিয়ে নিতে কাজ করছে সরকার: ডা. জাহিদ
হিলি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

দেশের অর্থনীতি উন্নত করতে কৃষির কোন বিকল্প নেই। তাই কৃষি খাতকে এগিয়ে নিতে এবং উৎপাদন বৃদ্ধির লক্ষ্য বর্তমান সরকার নিরলস ভাবে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন, সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।


শুক্রবার (২৭ মার্চ) বিকেলে হাকিমপুর উপজেলায় কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এসব কথা বলেন


তিনি জানান, কৃষক ভাইদের সুবিধার কথা চিন্তা করে বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান খুব শীঘ্রই কৃষক কার্ড চালু করতে যাচ্ছে। যে কার্ডের বিনিময়ে একজন ন্যাযমূল্য সার, বীজ ও কীটনাশক পাবে।


মন্ত্রী আরও বলেন, কৃষকদের উৎপাদন খরচ কমাতে এবং ফসলের ফলন বাড়াতে এই ধরনের প্রণোদনা কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


তিনি আরও বলেন, দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে কৃষকদের সহায়তা অব্যাহত থাকবে। কৃষক বাঁচলে দেশ বাঁচবে, এই লক্ষ্যেই সরকার কাজ করছে।


উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, এ কর্মসূচির আওতায় ৮০০ জন কৃষকের মাঝে আউশ ধানের জন্য জনপ্রতি ৫ কেজি বীজ, ১০ কেজি এমওপি এবং ১০ কেজি ডিএপি সার বিতরণ করা হয়। এছাড়াও ২০ জন কৃষকের মাঝে পাট চাষের জন্য জনপ্রতি ১ কেজি বীজ, ৫ কেজি এমওপি এবং ৫ কেজি ডিএপি সার প্রদান করা হয়েছে।


অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাকিমপুর উপজেলা নির্বাহী অফিসার অশোক বিক্রম চাকমা, উপজেলা কৃষি অফিসার মোছা. আরজেনা বেগম, সার্কেল এএসপি অ ন ম নিয়ামত উল্লাহ, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. জাকির হোসেন, হাকিমপুর উপজেলা বিএনপির সভাপতি মো. ফেরদৌস রহমান, সাধারণ সম্পাদক মো. সাখাওয়াত হোসেন শিল্পী, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. নাজমুল হোসেন সহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং উপজেলা সমাজসেবা অফিসার মো. মাসুদ রানা, কৃষি সম্প্রসারণ অফিসার মো. মেজবাহুর রহমান সহ অনেকে। এসময় বক্তারা বলেন, এ ধরনের সহায়তা কৃষকদের চাষাবাদে আরও উৎসাহিত করবে এবং উৎপাদন বৃদ্ধিতে সহায়ক হবে।


উপজেলা কৃষি অফিসার আরজেনা বেগম জানান, কৃষকদের মাঝে সময়মতো উপকরণ পৌঁছে দিতে উৎপাদন বৃদ্ধির লক্ষ্য পরামর্শ দিতে উপজেলা কৃষি অফিস প্রতিশ্রুতিবদ্ধ এবং ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে।


বিবার্তা/রব্বানী/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com