যুবসমাজকে দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে হবে: ত্রাণমন্ত্রী দুলু
প্রকাশ : ২৭ মার্চ ২০২৬, ২৩:২৭
যুবসমাজকে দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে হবে: ত্রাণমন্ত্রী দুলু
লালমনিরহাট প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

‎দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, লালমনিরহাটকে আলোকিত জেলায় রূপান্তর করতে হলে সকলের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। দুর্যোগপ্রবণ এই অঞ্চলে টেকসই উন্নয়ন নিশ্চিত করতে দুর্যোগ ব্যবস্থাপনা ও সচেতনতা বাড়ানো অত্যন্ত জরুরি। পাশাপাশি যুবসমাজকে দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে হবে।

‎শুক্রবার (২৭ মার্চ) বিকালে জেলা শহরের তার নির্বাচনী এলাকার (লালমনিরহাট সদর-৩) চার্চ অব গড মিশন প্রাঙ্গণে আলোকিত লালমনিরহাট গঠনের অঙ্গীকার নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়,দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু, এমপি,প্রধান অতিথি বক্তব্যে তিনি এসব কথা বলেন।

‎ত্রানমন্ত্রী বলেন, লালমনিরহাটকে একটি আলোকিত জেলায় রূপান্তর করতে হলে সকলের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। এজন্য সকলের ঐকান্তিক প্রচেষ্টা দরকার।

‎তিনি আরও বলেন, সরকারের উন্নয়ন পরিকল্পনার পাশাপাশি স্থানীয় জনগণের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। শিক্ষা, স্বাস্থ্য ও অবকাঠামোগত উন্নয়নই পারে এই জেলার চেহারা বদলে দিতে।

‎মতবিনিময় সভায় অংশগ্রহণকারীরা লালমনিরহাটের বর্তমান সমস্যা ও সম্ভাবনা তুলে ধরেন। মাদক নির্মূল, শিক্ষা প্রতিষ্ঠানের মানোন্নয়ন, স্বাস্থ্যসেবার প্রসার, কর্মসংস্থান সৃষ্টি, শহরের পরিচ্ছন্নতা, পরিবেশ সংরক্ষণ এবং ডিজিটাল সেবার সম্প্রসারণের উপর গুরুত্বারোপ করেন।

‎সভায় বক্তারা উল্লেখ করেন, 'আলোকিত লালমনিরহাট' শুধু একটি স্লোগান নয়, এটি একটি সম্মিলিত স্বপ্ন, যেখানে উন্নয়ন, ন্যায়বিচার, মানবিকতা এবং সামাজিক বন্ধন সমানভাবে গুরুত্ব পাবে।

‎মতবিনিময় কালে বক্তারা ,বিশেষ করে তরুণরা আধুনিক, প্রযুক্তিনির্ভর এবং কর্মসংস্থানমুখী লালমনিরহাট গড়ার প্রত্যাশা ব্যক্ত করেন। তারা স্থানীয় পর্যায়ে প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন, স্টার্টআপ সহায়তা এবং তথ্যপ্রযুক্তি খাতের উন্নয়নের দাবি জানান।

‎লালমনিরহাট জেলা প্রশাসন ও পৌরসভার আয়োজনে জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দারের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন, পৌরসভার প্রশাসক রাজিব আহসান, জনপ্রতিনিধি, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি, তরুণ সংগঠক এবং বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

‎আয়োজকরা জানান, এ ধরনের মতবিনিময় সভার মাধ্যমে জনগণের মতামত গ্রহণ করে একটি দীর্ঘমেয়াদি উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন করা হবে।


‎সবশেষে, একটি সুন্দর, নিরাপদ ও সমৃদ্ধ লালমনিরহাট গড়ে তোলার লক্ষ্যে সকলকে একসাথে কাজ করার আহ্বান জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।


বিবার্তা/‎হাসানুজ্জামান/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com