
দিনাজপুরের হাকিমপুর উপজেলার বোয়ালদাড় ইউনিয়নের কাঁকড়াপালি গ্রামে মরহুম সোলায়মান আলী হাফেজিয়া মাদ্রাসা উদ্বোধন করলেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।
শুক্রবার (২৭ মার্চ) বিকালে উপজেলার বোয়ালদার ইউনিয়নে কাঁকড়া পালিতে উপজেলা বিএনরি সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠি হয় এত প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিনি।
আলোচনা শেষে তিনি ফিতা কেটে মরহুম সোলায়মান আলী এতিমখানা ও হাফেজিয়া মাদ্রাসার শুভ উদ্বোধন করেন পরে দোয়া খায়ের করেন। এসময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি সহ দলের নেতাকর্মীরা ছিলেন।
এসময় আরও উপস্থিত ছিলেন, হাকিমপুর উপজেলা নির্বাহী অফিসার অশোক বিক্রম চাকমা, সার্কেল এএসপি অ ন ম নিয়ামত উল্লাহ, হাকিমপুর উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমান, সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন শিল্পী, বোয়ালদাড় ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আতোয়ার রহমান, সহ সভাপতি মেফতা উল্য জান্নাত, সাধারণ সম্পাদক নুর ইসলাম, সংগঠনিক সম্পাদক কামরুজ্জামান শুভ সহ অনেকে।
বিবার্তা/রব্বানী/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]