
গাইবান্ধার গোবিন্দগঞ্জে বারুণী মেলায় অভিযান চালিয়ে ৮ জুয়াড়িকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৬ মার্চ) দুপুর ১২টা থেকে ২টা পর্যন্ত অভিযান চালিয়ে উপজেলার হরিরামপুর ও রাখালবুরুজ ইউনিয়নে কাটাখালি নদীর পাড় থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন— গোবিন্দগঞ্জ উপজেলার হরিরামপুর ইউনিয়নের বানিয়াতলা এলাকার মজনু মিয়ার ছেলে জলিল হোসেন (২৮), বড়দহ এলাকার মৃত ওসমান আলীর ছেলে মোহাম্মদ আলী (৩৫), সোনাইডাঙ্গা গ্রামের খাজা মিয়ার ছেলে মশিউর রহমান (২৪), নাওভাঙ্গা গ্রামের আলতাফ হোসেনের রাশেদ (৩২), নাকাই ইউনিয়নের কুঞ্জ নাকাই এলাকার স্বর্গীয় ধুলুর ছেলে সুরজিত (৪০), ফুলবাড়ি ইউনিয়নের মালাধর (উত্তরপাড়া) এলাকার মৃত মজিবর প্রধানের ছেলে করিম প্রধান (৪২), দরবস্ত ইউনিয়নের বৈঠাখালি দুর্গাপুর এলাকার মৃত আব্দুর রহিমের ছেলে বেলাল হোসেন (৫৫) এবং পলাশবাড়ি উপজেলার মনোহরপুর এলাকার আব্দুল হাকিমের ছেলে সেলিম (৪০)।
থানা সূত্রে জানা গেছে, আজ দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে থানার এসআই আখতারুজ্জামান এবং এসআই নজরুল ইসলাম সঙ্গীয় পুলিশ ফোর্সসহ অভিযান চালিয়ে উপজেলার হরিরামপুর ও রাখালবুরুজ ইউনিয়নের মধ্যদিয়ে প্রবাহিত কাটাখালি নদীর দুই পাড় থেকে জুয়া খেলার সময় তাদের গ্রেফতার করে। এসময় তাদের কাছ থেকে জুয়া খেলার বিভিন্ন সরঞ্জাম ও নগদ অর্থ জব্দ করা হয়।
গোবিন্দগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) পবিত্র কুমার জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। জুয়া প্রতিরোধে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
বিবার্তা/নুর আলম/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]