
শেরপুর শহরের একটি ৫ তলা আবাসিক ভবনের নিচতলায় ২৫ হাজার লিটার তেলের ট্যাংক বানিয়ে দাহ্য পদার্থ ডিজেল মজুদ করার অপরাধে এক ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একইসঙ্গে একদিনের মধ্যে মজুদকৃত তেল ও ট্যাংক সরানোর নির্দেশ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৬ মার্চরা) রাত সাড়ে ১২টার দিকে শহরের গোয়ালপট্টি এলাকায় দুই ঘণ্টাব্যাপী অভিযান চালিয়ে মেসার্স শিমলা ট্রেডার্সের মালিক তাপস নন্দীকে ১০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে অবৈধভাবে আবাসিক ভবনের নিচতলায় তেলের ট্যাংক বানিয়ে ডিজেল মজুদ করে ব্যবসা পরিচালনা করে আসছিলেন তাপস নন্দী ও শফিকুল ইসলাম হেলাল। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আজ সেখানে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এসময় ১৮ হাজার ৫৮ লিটার ডিজেল মজুদ থাকায় আদালত ওই ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা এবং একদিনের মধ্যে তেল ও ট্যাংকার সরানোর নির্দেশ দেন।
শেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান বলেন, জনগণের অভিযোগের প্রেক্ষিতে এখানে আসা এবং অভিযান পরিচালনা করা হয়। এখানে আবাসিক ভবনে ডিজেলের মজুদ করা হয়েছে। আইন অনুযায়ী ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং একইসঙ্গে শুক্রবারের মধ্যে এই আবাসিক ভবন হতে জ্বালানি তেল ও সরঞ্জামাদি সরানোর নির্দেশ দেওয়া হয়েছে। তাছাড়া কর্তৃপক্ষ যেসব পেপারস দেখিয়েছেন তা খতিয়ে দেখা হবে।
বিবার্তা/জাহিদুল/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]