
দিনাজপুরে কাহারোল উপজেলায় জ্বালানি তেল পেট্রোল, অকটেন তীব্র সংকট দেখা দেওয়ার ফলে পাম্পগুলোতে দীর্ঘ লাইন এবং ভোগান্তির সৃষ্টি হয়েছে। কাহারোল উপজেলার ২টি পাম্পে মাঝে মাঝে কিছু তেল আসার খবর পেলে দূরদূরান্ত থেকে বাইক চালকদের মধ্যে তেল সংগ্রহের প্রতিযোগিতা শুরু হচ্ছে। তারই ধারাবাহিকতায় দীর্ঘ লাইনে বাইকের পেট্রোল সংগ্রহ করতে গিয়ে উচ্চ রক্তচাপ (স্ট্রোক) করে এনায়েতুল করিম (৪৮) নামে এক ব্যক্তির মৃত্যু হয়। সে পার্শ্ববর্তী বীরগঞ্জ উপজেলার সাতোর ইউনিয়নের সাতোর (সাহাপাড়া) গ্রামের মৃত মোজাম্মেল হক মাস্টারের ছেলে ।
বৃহস্পতিবার (২৬ মার্চ) বেলা ১১ টায় কাহারোল হাসপাতাল এলাকায় স্থাপিত আছমা লতিফা ফিলিং স্টেশনে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে বাইকের পেট্রোল সংগ্রহে দাঁড়িয়ে থাকা অবস্থায় স্ট্রোক করার পর তাকে কাহারোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
জানা গেছে, এনায়েতুল করিম একটি কীটনাশক কোম্পানিতে চাকরি করতেন। তার স্ত্রী, ১ ছেলে, ১ মেয়ে রয়েছে। সে তার শ্বশুরবাড়ি কাহারোল ইছাইল গ্রামে বেড়াতে এসে বাইকের পেট্রোল সংগ্রহ করতে পাম্পে গিয়েছিলেন।
এবিষয়ে কাহারোল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মোস্তাফিজুর রহমান নিশ্চিত করে জানান, ঐ ব্যক্তি পূর্ব থেকেই উচ্চ রক্তচাপে আক্রান্ত ছিলেন, পাম্পে তেল সংগ্রহ করতে গিয়ে অসুস্থ হয়ে পড়লে, হাসপাতালে নিয়ে আসার পথেই তার মৃত্যু হয়।
বিবার্তা/রব্বানী/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]