
যথাযোগ্য মর্যাদায় পঞ্চগড়ে মহান স্বাধীনতা (২৬ মার্চ) ও জাতীয় দিবস পালিত হয়েছে।
বৃহস্পতিবার (২৬মার্চ) সূর্যদোয়ের সাথে সাথে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বীরমুক্তিযোদ্ধা চত্বরে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটি শুরু হয়। পরে মহান স্বাধীনতা যুদ্ধে শহীদদের স্মরণে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিফলকে ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়।
এসময় শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন, জেলা প্রশাসক মোসা. শুকরিয়া পারভিন, পুলিশ সুপার রবিউল ইসলাম, জেলা মুক্তিযোদ্ধা সংসদ, রাজনৈতিক, সামাজিক সংগঠন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক/শিক্ষার্থী, জেলার সরকারী, বেসরকারি, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলো শহীদ বীরমুক্তিযোদ্ধা স্মরণে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করে।
বিবার্তা/বিপ্লব/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]